সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) আগাম জামিন সংক্রান্ত মামলায় ওঠে এল ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র প্রসঙ্গ। রাজ্যের দাবি, সুমিতের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। এমনকী ওই রাজনৈতিক দলের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় ৩০ কোটি টাকা লেনদেনের তথ্যও সামনে এসেছে বলে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ওই রাজনৈতিক দলটি তৃণমূল! তাৎপর্যপূর্ণভাবে এই লিপস অ্যান্ড বাইন্ডস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। তবে শুনানিতে এই সংস্থার নাম জড়াতেই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
সলিসিটর জেনারেলের পালটা দাবি, এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা হিমশৈলের চূড়া। সুমিতকে হেফাজতে নিলে আরও তথ্য সামনে আসবে।
জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। গত কয়েকদফায় তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন রাজ্যের গোয়েন্দারা। আজ, সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। শুনানিতে সুমিতের রক্ষাকবচ আগামী সোমবার পর্যন্ত বহাল রেখেছে আদালত। একইসঙ্গে তাঁকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সংক্রান্ত লিখিত নথিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিন ফের সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে আদালতে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্যের হয়ে তিনি এদিন আদালতে সওয়াল করেন তিনি। তুষার মেহতার দাবি, ”তদন্তে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য সামনে এসেছে। একটি রাজনৈতিকদলের অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়েছিল। সেই রাজনৈতিক দলের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে। আর সেটাই তদন্ত করে দেখা হচ্ছে।” এমনকী এসএসসি দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসে বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট জমা পড়েছে বলেও আদালতকে জানান তুষার মেহতা।
যদিও এই বিষয়ে পালটা প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষণে বিচারপতি বলেন, ”কলকাতা হাই কোর্টের একাধিক বিচারপতি লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইডির তদন্তের ইচ্ছা ছিল কি না, সে নিয়েও প্রশ্ন ওঠে।” এমনকী তদন্ত ধীরগতিতে চলছে বলেও অভিযোগ তোলেন বিচারপতি। যদিও এক্ষেত্রে সলিসিটর জেনারেলের পালটা দাবি, এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা হিমশৈলের চূড়া। সুমিতকে হেফাজতে নিলে আরও তথ্য সামনে আসবে। যদিও পালটা সুমিত রায়ের আইনজীবীর দাবি, ”আমার মক্কেলের সই করা একটিও নথি তদন্তে দেখানো হয়নি। ১১ দিন ধরে জিজ্ঞাসাবাদেও লেনদেন সংক্রান্ত সঠিক প্রশ্ন করা হয়নি।” যদিও এই সংক্রান্ত পালটা ভিডিও আদালতকে তারা জমা দিতে পারবেন বলেও জানান সলিসিটর জেনারেল।
সর্বশেষ খবর
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
-
মেডিক্যাল বিভাগ, বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজের দায়িত্বে গ্রুপ ডি কর্মী! প্রশ্নের মুখে মাল পৌরসভা
-
‘দুধের মতো শরীর’-এর পর তামান্নাকে ‘সদা সুহাগন রহে’র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর
-
মাত্র ২৪ ফুটে দীর্ঘ ৪৫ কিমি রেলপথ গড়ে নজির, শিল্পীর তৈরি মডেলেই প্রশিক্ষণ দেবে রেল!
-
আইপিএল থেকে উঠে যাচ্ছে ইমপ্যাক্ট নিয়ম? রোহিত-কোহলির আপত্তির পর নড়েচড়ে বসল বোর্ড!