গ্রামবাসীদের খাটিয়ায় চেপে ৫০ ফুট কুয়ো থেকে উঠলেন পশুরাজ

৫০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে গেলেন পশুরাজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০১৭, ১৫:২৫

options
link
গ্রামবাসীদের খাটিয়ায় চেপে ৫০ ফুট কুয়ো থেকে উঠলেন পশুরাজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতে চলতে আচমকাই পদস্খলন। একেবারে আক্ষরিক অর্থে। ৫০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে গেলেন পশুরাজ। শেষমেশ গ্রামবাসীদের খাটিয়া চেপে বাইরে এল সিংহশাবক।

Advertisement

C6sgIXvVwAAwW0d

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা গুজরাটের আমরেলি শহরের। ফাঁকা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল এক সিংহশাবক। তর্জন গর্জন শুনে হাজির হন গ্রামবাসীরা। কিন্তু প্রাণ হাত করে কে তাকে কীভাবে বাইরে আনবে! খবর দেওয়া বনকর্মীদের। এর মধ্যেই গ্রামবাসীরা দড়ি বেঁধে একটি খাটিয়া নামিয়ে দেন কুয়োর মধ্যে। তাতে চড়েই উপরে উঠতে থাকেন পশুরাজ। সামনেই খাঁচা খুলে রেখেছিলেন বনবিভাগের কর্মীরা। খাটিয়া করে উপরে উঠেই সেটির মধ্যে প্রবেশ করেন তিনি। গ্রামবাসীরাও হাঁফ ছেড়ে বাঁচেন।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.