উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর আরও এক বিজেপি শাসিত রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা ঘোষণা করল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়ে দিলেন দ্রুত সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়ে যাবে। মধ্যপ্রদেশ বিধানসভায় ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়ে গিয়েছে। সেটা কার্যকর হওয়া বাকি।
আরও পড়ুন:
রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে গত ২১ জুলাই বিল পাশ হয় বিধানসভায়। কংগ্রেসের প্রবল বিরোধিতা সত্ত্বেও বিজেপির সংখ্যাবলে সেটি পাশও হয়ে যায়। বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ‘মধ্যপ্রদেশ বিধানসভায় এক সোনালী ইতিহাস রচিত হতে চলেছে। তবে কংগ্রেস তাদের তোষণের রাজনীতির জন্য এই বিলের বিরোধিতা করছে। এবং এটিকে আদিবাসী-বিরোধী বলে আখ্যা দিচ্ছে।’ পাশ হওয়া এই বিলে ‘তিন তালাক’ ও ‘বহুবিবাহ’ নিষিদ্ধকরণ তো বটেই, সব ধর্মের মানুষের অভিন্ন বিবাহ এবং বিচ্ছেদ আইন গ্রাহ্য হবে। পাশাপাশি ‘লিভ-ইন’ সম্পর্কের জন্যও নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে এক মাসের মধ্যে বাধ্যতামূলক নিবন্ধন।
বিলটি বিধানসভায় পাশ হলেও এখনও কার্যকর হয়নি। শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই দ্রুত ওই আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, “ভগবান শ্রীরাম থেকে শ্রীকৃষ্ণ, সকলেই সাম্যের বার্তা দিয়েছেন। সেই বার্তাকে সামনে রেখেই রাম ও রহিম সকলের জন্য এক আইন কার্যকর হবে। একই সঙ্গে তিনি জানান, ‘সংবিধানের ৩৪২ ও ৩৬৬ (অনুচ্ছেদ ২৫)-এর আওতাভুক্ত তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই বিল প্রযোজ্য হবে না।’
উল্লেখ্য, এক দেশে দুই নিশান, দুই বিধান হতে পারে না। বিজেপি দীর্ঘদিন ধরেই এই নীতি কার্যকর করার পক্ষে। অন্যদিকে, ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারা অনুযায়ী ধর্মনিরপেক্ষ দেশে যে কোনও ব্যক্তি তার পছন্দের ধর্ম অনুযায়ী আচরণ করতে পারে। বিভিন্ন ধর্মের অনুসারে আলাদা আইনও রয়েছে। তার জন্য একই ঘটনার প্রেক্ষিতে দুই ভিন্ন ধর্মের ব্যক্তি আইনের চোখেও ভিন্ন বিচার পেয়ে থাকেন। মধ্যপ্রদেশে সেই ব্যবস্থাকেই পাল্টে সকলের জন্য অভিন্ন আইন আনতেই ইউসিসি বা অভিন্ন দেওয়া বিধি কার্যকর করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী