সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত দিনের শেষে পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে রেস্তরাঁয় গিয়ে আড্ডা দেওয়া কিংবা স্ত্রীকে নিয়ে শপিং করতে যাওয়া হয়ে ওঠে না? যার জন্য পরিবারের অন্যান্যদের মতোই মন খারাপ হয়ে যায় আপনারও? আজ থেকে তা আর হবে না। কারণ বুধবার থেকে শপিং মল, সিনেমা হল, রেস্তরাঁ ২৪ ঘণ্টাই খুলে রাখার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার।
জানা যাচ্ছে, যে সব রেস্তরাঁয় মদ বিক্রি করা হয় না, সেগুলি ৩৬৫ দিন ২৪ ঘণ্টা খোলা রাখা যেতে পারে। পাশাপাশি শপিং মল, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, প্রেক্ষাগৃহও আর বন্ধ রাখতে হবে না বলেই জানাচ্ছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। মহারাষ্ট্র শপস এবং এস্টাব্লিশমেন্ট আইন ২০১৭ অনুযায়ী, প্রতিটি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কাজের সময় নিজেরাই নির্ধারণ করতে পারে। গত বছরই এই সংক্রান্ত একটি বিল মন্ত্রিসভা থেকে পাশ হয়েছে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিশেষ কিছু শর্তসাপেক্ষে নিজেদের ইচ্ছামতো দোকানপাট খুলে রাখার অনুমতি মিলবে। বর্তমানে মহারাষ্ট্রে রাত ১০ পর্যন্ত দোকানপাট খুলে রাখার অনুমতি রয়েছে। রেস্তরাঁ বন্ধের নিয়ম রাত ১২.৩০ মিনিটে। আজ থেকে সাত দিন ২৪ ঘণ্টাই নিজেদের আউটলেট খোলা রাখতে হলে সরকারকে অনলাইনে আবেদন জানাতে হবে।
[আধার লিঙ্কের নামে প্রতারণার শিকার এবার খোদ সাংসদ]
কোন কোন ক্ষেত্রে মিলবে অনুমতি? যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বা দোকানে কারিগর বাদ দিয়ে অন্তত ১০ জন কর্মী রয়েছেন, তারাই দোকান খুলে রাখার অনুমতি পাবে। ৩৬৫ দিনের মধ্যে নিজেদের ইচ্ছা মতো যেকোনও দিন দোকান বা রেস্তরাঁ বন্ধ রাখা যাবে। রাতের শিফ্টে মহিলারাও কাজের অনুমতি পাবেন। যদি তাঁদের জন্য শৌচালয়, বিশ্রাম ঘর এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে।
অনুমতি পেলেই কেল্লাফতে। এমনিতেই ভারতবর্ষে একমাত্র মুম্বই নগরী রাত জাগা শহর বলে পরিচিত। আর এবার সিনেমা হল, রেস্তরাঁ খোলা থাকলে তো আর কথাই নেই। মুম্বইবাসীদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কীই বা হতে পারে।
[ঋতুমতী হলেই ভক্তের সঙ্গে যৌন সম্পর্ক, ফের কাঠগড়ায় স্বঘোষিত ধর্মগুরু]
সর্বশেষ খবর
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২
-
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি