সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ ছেলের কুকীর্তি। খিদের চোটে নিজের মায়ের হৃৎপিণ্ড কেটে ‘চাটনি’ সহযোগে খেল এক ব্যক্তি। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরের তারারানি চৌকে। সোমবার বিকেলের এই ঘটনায় চক্ষু চড়কগাছ অনেকেরই। অভিযুক্ত সুনীল কুচাকুরনিকে (২৭) ইতিমধ্যে আটক করেছে পুলিশ।
[প্রবল বন্যায় ঘরে বসেই মাছ ধরছেন ইনি, ভাইরাল ভিডিও]
জানা গিয়েছে, পেশায় দিনমজুর সুনীল সোমবার মদ্যপ অবস্থায় বাড়িতে আসে। ওই সময় বাড়িতে ছিলেন কেবল তার মা ইয়েলাভা দেবী (৬৫)। তিন সন্তানকে নিয়ে সুনীলের স্ত্রী থাকেন মুম্বইয়ে নিজের বাপের বাড়িতে। এদিন প্রথমে প্রতিবেশীর বাড়িতে যায় সুনীল। কিন্তু খাবার চেয়েও না পেয়ে বাড়িতে আসে। সেখানেও খাবার না পেয়ে মায়ের সঙ্গে বচসা শুরু করে সে। এরপরই হিতাহিতজ্ঞান শূন্য হয়ে ছুরি দিয়ে মা’কে ফেরে ফেলে এই পাষণ্ড। এর কয়েকঘণ্টা পর পাড়া পড়শিরা সুনীলকে রক্তমাখা হাতে বাড়ি থেকে বেরোতে দেখেন। তখনই পুলিশে খবর দেওয়া হয়।
[জানেন, কেন এই অনুরাগীর উপর মারাত্মক রেগে গেলেন জয়া?]
ঘটনা প্রসঙ্গে শাহুপুরি পুলিশ স্টেশনের আধিকারিক সঞ্জয় মোরে জানান, ‘পেশায় দিনমজুর সুনীল বাড়ি ঢুকেই মায়ের সঙ্গে খাবারের জন্য ঝামেলা শুরু করে। এরপরই রাগের মাথায় মায়ের গলা টিপে ধরে। এরপরই ছুরির সাহায্যে মা’কে খুন করে। এখানেই শেষ নয়, মা’কে মেরে ফেলার পর তাঁর হৃৎপিণ্ড বের করে এনে একটি প্লেটে রাখে। আমরা সন্দেহ করছি, ঘরে রাখা চাটনি এবং গোলমরিচের গুঁড়ো সহযোগে সেটির খানিকটা খেয়েও ফেলেছে সুনীল। ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।’ গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কী করে ছেলে হয়ে মা’কে খুন করে এরকম নৃশংস কাজ করল সুনীল? উঠছে সেই প্রশ্ন। কেউ কেউ তার মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা সেই নিয়েও সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন।
[প্রবল চাপের মুখে শেষমেশ বন্ধ ‘পেহেরেদার পিয়া কি’]
সর্বশেষ খবর
-
নিঠারির ‘নরখাদক’, সুপ্রিম কোর্টে নির্দোষ ও জেলমুক্তির পর হরিদ্বারের ‘আত্মঘাতী’ সুরেন্দ্র কোলি
-
‘আকুতি’ই যেখানে ‘আরাধনা’, কীভাবে বাংলার রাধাপ্রেম জয় করল বিশ্বমানবের হৃদয়?
-
রামচন্দ্রের অভিশাপে ধ্বংস তৃণমূল! প্রতীক হারানোয় মমতাকে শুভেন্দুর কটাক্ষ ‘অতি দর্পে হত লঙ্কা’
-
ঘাসফুল হাতছাড়া মমতার, ব্যস্ত নাকি মহুয়া, পুলিশি তলব এড়ালেন তৃণমূল সাংসদ
-
‘টুয়েলভথ ফেল’ নায়িকার সঙ্গেই সাত পাক সময়ের! কবে বিয়ে? ভাইরাল পোস্ট ঘিরে চর্চা