দশ মাস ধরে এক যুবকের সঙ্গে প্রেম। তাঁর হাতেই ধর্ষিতা হয়ে পরিবারের অপমানের কথা ভেবে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের এক কিশোরী! ১৭ বছরের ওই নাবালিকা সুইসাইড নোটে লিখেছেন— “বাবার অপমান আমি সহ্য করতে পারব না।” সেই কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করছেন তরুণী। পকসো আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত দশ মাস ধরে সম্পর্ক ছিল যুবকের সঙ্গে। বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় শারীরিক ভাবে ঘনিষ্ট হন কিশোরী। তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি তাঁকে ধর্ষণ করে প্রেমিক। এই কাজে সাহায্য করেছে অভিযুক্তের এক বন্ধু এবং কিশোরীর দুই বান্ধবী। প্রবল মানসিক আঘাত এবং পরিবারের সামাজিক অপমানের কথা ভেবে বিষপান করেন তরুণী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। সুইসাইড নোটে নাবালিক লিখেছেন, “আমার জন্য আমার বাবার ওপর কোনও ধরনের চাপ তৈরি হোক, তা চাই না…”।
আরও পড়ুন:
মোট চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, ধর্ষণ এবং ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের