Mahatma Gandhi

আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে

গান্ধীজির ব্যবহৃত কিছু সামগ্রী এবং তাঁর লেখা পাণ্ডুলিপি নিলামে উঠেছিল, কত দাম পেল জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১২:৩৬

options
link
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
ফাইল ছবি।

মহাত্মা গান্ধী। যাঁর চিন্তাধারা, আদর্শ নিয়ে বছরের পর বছর ধরে বিতর্ক হয়েছে। পক্ষে-বিপক্ষে তর্কের তুফান উঠেছে। কিন্তু এত বছর পরও যে ‘মহাত্মা’ কতটা প্রাসঙ্গিক, সেটা বোঝা গেল তাঁর লেখা পাণ্ডুলিপির নিলাম অনুষ্ঠানে। গান্ধীজির ব্যবহৃত কিছু সামগ্রী এবং তাঁর লেখা পাণ্ডুলিপি নিলামে রেকর্ড দাম পেল। রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেল।

Advertisement

‘এ থট ফর দ্য ডে’। গান্ধীর নিজের হাতে লেখা ছোট ছোট ভাবনার একটি সঙ্কলন। বুধবার স্যাফ্রনআর্টের নিলামে ওই পাণ্ডুলিপির দাম উঠল ১৬ কোটি ২০ লক্ষ টাকা। ভারতীয় কোনও ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটাই বিশ্বরেকর্ড। নিলাম সংস্থা স্যাফ্রনআর্ট আয়োজিত ওই নিলামে মোট ৮৬টি ‘লট’ ছিল। গান্ধীর চিঠি, পাণ্ডুলিপি, আলোকচিত্র এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী নিলামে তোলা হয়েছিল। প্রায় প্রতিটি সামগ্রীর জন্যই কাড়াকাড়ি পড়ে যায়।

Advertisement
Mahatma Gandhi's handwritten notes sell for record Rs 16.2 crore
মহাত্মা গান্ধীর হাতে লেখা পাণ্ডুলিপি। ছবি: সোশাল মিডিয়া।

নিলামে ‘মেসেজ অন গড’ নামে গান্ধীর ঈশ্বর ও ‘ভগবদ্গীতা’ সম্পর্কিত তিনটি পাণ্ডুলিপি ও চিঠির একটি সেট বিক্রি হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ টাকায়। তাঁর ব্যবহৃত ‘পেটি চরকা’ এবং চরকা কাটা নিয়ে লেখা দুটি চিঠি বিক্রি হয় ১ কোটি ২ লক্ষ টাকায়। তাঁর সই করা ছবি বিক্রি হয়েছে ৭৮ লক্ষ টাকায়।

Advertisement

‘এ থট ফর দ্য ডে’ নামের যে পাণ্ডুলিপিটি ওই বিরাট দাম পেল সেটি আসলে স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানির সংগ্রহ থেকে পাওয়া। তাঁর স্ত্রীর মৃত্যুর পর প্রিয় সহযোগীকে উদ্দেশ্য করে গান্ধীজি দৈনিক একটি করে ভাবনার কথা লিখতেন। ৬৮৮টি বার্তার এই ঐতিহাসিক নথি লেখা হয়েছিল ২৩ মাস ধরে। ওই ভাবনাগুলির মধ্যে গান্ধীর জীবন দর্শন, জীবন সম্পর্কে পরামর্শ, তাঁর অহিংসা ও সত্যের দিশা লেখা রয়েছে। দীর্ঘদিন ধরে ওই পাণ্ডুলিপিগুলি সংগ্রহ করে রেখেছিলেন হিঙ্গোরানি পরিবারের সদস্যরা। সেগুলি নিলামে তুলতেই রেকর্ড দাম উঠল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.