Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Hyderabad Accident

বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণীর মৃত্যু

রাস্তা পেরনোর সময়ে আচমকাই ধাক্কা মারে সাংসদপুত্রের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও তরুণীকে বাঁচানো যায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৫:১১

options
link
বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণীর মৃত্যু zoom
Advertisement

বিপজ্জনক গতিতে গাড়ি চালাচ্ছেন সাংসদের পুত্র। সেই গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক তরুণীর। জানা গিয়েছে, দুপুরবেলা খাবার খেতে বেরিয়েছিলেন প্রয়াত তরুণী। সঙ্গে ছিলেন তাঁর এক সহকর্মীও। রাস্তা পেরনোর সময়ে আচমকাই ধাক্কা মারে সাংসদপুত্রের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও তরুণীকে বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad Accident)। মৃতার নাম ভারতী মুখী। ২৬ বছর বয়সি ভারতী ইনোরবিট নামক একটি শপিং মলে জামাকাপড়ের দোকানে কাজ করতেন। গত রবিবার বেলা তিনটে নাগাদ তিনি খাবার খেতে বেরিয়েছিলেন। ভারতীর সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী পূজা অশোক আলোন। খাওয়ার পর মলে ফিরছিলেন দু’জনে। সেসময়ে রাস্তা পার হতে গিয়েই বিপত্তি। মলের ঠিক সামনেই সাংসদপুত্রের অ্যাস্টন মার্টিন বিপজ্জনক গতিতে ছুটে আসে। ধাক্কা মারে ভারতীকে।

Advertisement

অভিনেতা পবন কল্যাণের দল জন সেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন লিঙ্গামামেনি রমেশ। চলতি বছর জুন মাসে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

মাথায় গুরুতর আঘাত পান ওই তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসা করার সুযোগটুকু মেলেনি। ভারতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় এফআইআর দায়ের করেন শপিং মলের মালিক। গাড়ির নম্বর চিহ্নিত করে পুলিশ। সেখান থেকেই জানা যায়, ওই গাড়ির চালক লিঙ্গামানেন সঞ্জুষ। তাঁর পরিচয়, রাজ্যসভা সাংসদ লিঙ্গামেনি রমেশের পুত্র। বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ২১ বছর বয়সি সঞ্জুষের বিরুদ্ধে। তবে ঘটনার পর পাঁচদিন কেটে গেলেও সাংসদপুত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। 

উল্লেখ্য, অভিনেতা পবন কল্যাণের দল জন সেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন লিঙ্গামামেনি রমেশ। চলতি বছর জুন মাসে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। জন সেনা দলের প্রথম রাজ্যসভা সাংসদ হওয়ার নজিরও গড়েন তিনি। পেশায় ব্যবসায়ী রমেশ একেবারে পার্টির জন্মলগ্ন থেকেই সঙ্গে রয়েছেন। এই জন সেনা আবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএর অন্যতম প্রধান শরিক। সেই সাংসদের ছেলের গাড়ির ধাক্কায় তরুণীর মৃত্যু ঘিরে চলছে শোরগোল।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.