সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি তাঁর ফোন নম্বরের সঙ্গে আধার যোগ করবেন না। তাতে ফোন সংযোগ বিছিন্ন হলেও তাঁর কিছু যায় আসে না। দলীয় কর্মীসভা থেকে এই বলেই হুমকি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অবশ্য সে বিরোধিতা আর ব্যক্তিগত স্তরে রাখলেন না। আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি।
[ বিয়ে নিয়ে প্রশ্নের কী জবাব দিলেন রাহুল গান্ধী? ]
জনকল্যাণমূলক পরিষেবা থেকে ভরতুকি, এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গেও আধার যোগ বাধ্যতামূলক করেছে কেন্দ্র। যদিও আধার নিয়ে দিকে দিকে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আধার না থাকায় রেশন মেলেনি ঝাড়খণ্ডের এক পরিবারের। ফলে মৃত্যু হয়েছে এক নাবালিকার। অন্যদিকে মহারাষ্ট্রে একশোজন কৃষকের একই আধার নম্বর ইস্যু হয়েছে। যা নিয়ে ঘোর বিপাকে ফড়ণবিস সরকার। এর আগে এক গ্রামে সকল ব্যক্তিরই জন্ম তারিখ আধারে লেখা হয়েছিল ১ জানুয়ারি। বিরাট দেশে এই ত্রুটি হয়তো সামান্যই। কিন্তু তাতে বেজায় হেনস্তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আধার বাধ্যতামূলক করা নিয়ে গোড়া থেকেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সরাসরি সংঘাতে।
[ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে মন্ত্রীকে হুমকির অভিযোগ, গ্রেপ্তার সাংবাদিক ]
দলীয় কর্মীসভায় তিনি জানিয়েছিলেন, আধার বাধ্যতামূলক করার অর্থ এবার মোবাইলে স্ত্রীর সঙ্গেও কথা বললেও আড়ি পাতবে কেন্দ্র। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে এর আগে এই বিষয়ে আরও অনেকেই সরব হয়েছিলেন। সেই পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধায়ও। তবে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েই কেন্দ্রের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন মমতা। সোমবার এই আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার