Mother-in-law

মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআরে নাম রয়েছে ধৃতের শাশুড়িরও। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৩:০৫

options
link
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!
মাকে পৃথিবী থেকে সরালেই ঘরে ফিরবে বউ, শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টা ছেলের!

পারিবারিক অশান্তির জেরে স্বামীর ঘর ছেড়েছিলেন বধূ। দিন কয়েক পার হতেই স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়ি হাজির হন যুবক। সেই সময়ই ভয়ংকর শর্ত বেঁধে দিলেন শাশুড়ি! বলা হল, জন্মদাত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দিলে তবেই ঘরে ফিরবে বউ। দাম্পত্য সুখের আশায় নির্দ্বিধায় মাকে বিষ খাইয়ে দিল যুবক! ভয়ংকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার বরপুরায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআরে নাম রয়েছে ধৃতের শাশুড়িরও। 

Advertisement

ব্যাপারটা ঠিক কী?  উত্তরপ্রদেশের আগ্রার বরপুরার বাসিন্দা রবীন্দ্র সিং। পারিবারিক অশান্তি চলছিল তাঁদের। তার জেরে দিন কয়েক আগে স্ত্রী রাগ করে চলে যান বাপেরবাড়ি। স্বাভাবিকভাবেই রবীন্দ্র তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তখনই রবীন্দ্রর শাশুড়ি ফুলবতী শর্ত বেঁধে দেন। বলেন, যদি জামাই মাকে পৃথিবী থেকে সরাতে পারে তবেই সংসারে ফিরবে তার মেয়ে। এখানেই শেষ নয়। অভিযোগ, ফুলমতি নিজেই জামাইকে বিষ জোগাড় করে দেন। শাশুড়ির দেওয়া বিষ মায়ের খাবারে মিশিয়ে দেয় গুণধর। স্বাভাবিকভাবেই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

Advertisement

এরপরই ছেলের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধার স্বামী। তিনি ছেলে ও তার শাশুড়ির কীর্তির কথা জানান। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, গুটপুড়া গ্রামে ডেকে রবীন্দ্রকে বিষ দেন ফুলবতী। বাড়ি গিয়ে সেটাই মাকে খাওয়ায় গুণধর। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬১, ১০৯ ও ১২৩ ধারায় রবীন্দ্র এবং তাঁর শাশুড়ি ফুলবতীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। রবীন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।পুলিশ জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে মেডিকেল রিপোর্ট, ফরেনসিক পরীক্ষা এবং তদন্তের সময় সংগৃহীত অন্যান্য প্রমাণের উপর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.