বারান্দায় দাঁড়িয়ে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন। ভাবতেও পারেননি এক্ষুনি কী ভয়ংকর কাণ্ড ঘটতে চলেছে। উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় এক ব্যক্তির বারান্দা থেকে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। হাড়হিম সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। তবে দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল রয়েছেন আহত ব্যক্তি।
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছিল? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন দোতলা বাড়িটির বারান্দায়। পাশ দিয়ে চলে গিয়েছে একটি সেতু। সেখান দিয়ে আইসক্রিমওয়ালা যাওয়ার সময় তিনি তাঁকে দাঁড় করিয়ে আইসক্রিম অর্ডার করেন। কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে আইসক্রিম নেওয়ার বদলে ঝুঁকে বারান্দা থেকেই আইসক্রিমটি সংগ্রহ করতে যান। আর তাতেই ঘটে যায় বিপত্তি। দেখা গিয়েছে, ভারসাম্য বজায় রাখতে না পেরে বারান্দা থেকে ছিটকে নিচে পড়ে যাচ্ছেন তিনি।
Live CCTV…#UttarPradesh: In Sonbhadra, a gentleman was leaning from the roof of his house towards the road to grab an ice cream when suddenly his balance faltered, and he fell straight off the roof onto the ground. The incident occurred in Renukoot town in the Pipri police… pic.twitter.com/NLBIvFoL0M
Advertisement— Siraj Noorani (@sirajnoorani) June 25, 2026
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ব্যক্তির পরিবারের সদস্য ও আশপাশে পথচারীরা সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁকে সাহায্য করতে। জানা গিয়েছে, দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের বিষয়ে সোনভদ্র পুলিশ জানিয়েছে, “ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে কীভাবে ওই ব্যক্তি আহত হয়েছেন। হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও সমস্যা নেই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ