সঙ্গমে রাজি না হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী!

অমানবিক এই ঘটনা উত্তরপ্রদেশের কনৌজের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৭, ০৬:৪০

options
link
সঙ্গমে রাজি না হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একঅমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। শারীরিক মিলনে রাজি না হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী। কনৌজের ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে ভরতি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যে জামাই-সহ আরও তিনজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার বাবা। যদিও এখনও পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ।

Advertisement

[প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজ]

জানা গিয়েছে, প্রায় ছ’বছর আগে উত্তরপ্রদেশের কোতয়ালি জেলার বেহরিন গ্রামের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল কনৌজের অভিযুক্ত ব্যক্তির। তাঁদের দু’টি সন্তানও রয়েছে। তবে গত কয়েকদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। তারপরই  এমন ভয়াবহ  ঘটনা। স্ত্রীর সঙ্গে সঙ্গমের ইচ্ছে প্রকাশ করলে ওই মহিলা পত্রপাঠ না করে দেন। তাতেই ক্ষেপে গিয়ে স্ত্রীর যৌনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত। মহিলার চিৎকারে পাড়া-পড়শিরা জড়ো হয়ে যান। তারপরই আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীদের মাধ্যমেই খবর পায় ওই মহিলার বাড়ির লোক। এরপর তারাই পুলিশে মামলা রুজু করে। তদন্ত শুরু হলেও, এখনও কাউকে ধরতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যোগী আদিত্যনাথের রাজ্যে পরপর নারী নির্যাতনের ঘটনায় বিরোধীরা সরব হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মহিলা সহকারীকে ‘সেক্স টয়’ কিনতে বাধ্য করেছিলেন এই মন্ত্রী]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বধির শিশু প্রথমবার শুনল মায়ের কণ্ঠ, প্রতিক্রিয়ায় মন্ত্রমুগ্ধ নেটদুনিয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.