IndiGo

ভূতে ভর করেছে! মাঝআকাশেই বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা যুবকের! তারপর…

শনিবার রাত ৮টা ১৫মিনিট নাগাদ ইন্ডিগোর ওই বিমানটি বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের ১৫ মিনিট কাটতে না কাটতেই মহম্মদ আদনান নামে এক যাত্রী বিমানের আপৎকালীন দরজাটি খোলার চেষ্টা করেন। এক বিমানকর্মী তা দেখতে পেতেই যুবককে সতর্ক করেন। এরপর আদনান আর কিছু করেননি। কিন্তু বিমানটি বারাণসীতে অবতরণের কিছুক্ষণ আগেই ফের ওই যুবক আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৭:১৫

options
link
ভূতে ভর করেছে! মাঝআকাশেই বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা যুবকের! তারপর…
ছবি: এআই দ্বারা নির্মিত।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। মাঝআকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা এক যাত্রীর। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে। এরপরই বিমানের ভিতরে হুলস্থুল পড়ে যায়। যুবকের এই কার্যকলাপের জেরে নির্দিষ্ট সময়ে অবতরণে ব্যর্থ হয় উড়ানটি। পরে ওই যাত্রী দাবি করেন, তাঁকে ভূতে ভর করেছিল।

Advertisement

শনিবার রাত ৮টা ১৫মিনিট নাগাদ ইন্ডিগোর ওই বিমানটি বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের ১৫ মিনিট কাটতে না কাটতেই মহম্মদ আদনান নামে ওই যাত্রী বিমানের আপৎকালীন দরজাটি খোলার চেষ্টা করেন। এক বিমানকর্মী তা দেখতে পেতেই যুবককে সতর্ক করেন। এরপর আদনান আর কিছু করেননি। কিন্তু বিমানটি বারাণসীতে অবতরণের কিছু সময় আগে ফের ওই যুবক আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। এরপরই বিমানের ভিতর হুলস্থুল পড়ে যায়। আদনানের কার্যকলাপে ক্ষুদ্ধ হন যাত্রীরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমানকর্মীরা তড়িঘড়ি গোটা বিষয়টি পাইলটকে জানান। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি অবতরণ না করে আকাশেই কিছুক্ষণ ঘুরতে থাকে। রাত ১০টা ২০মিনিট নাগাদ অবশেষে বিমানটি বারাণসী বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর নিয়ম অনুয়ায়ী ওই যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশেও। বারাণসী বিমানবন্দরেই আদনানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় যুবক দাবি করেন, সেই সময় তাঁকে ভূতে ভর করেছিল। তাই তিনি ওই ধরনের কার্যকলাপ করছিলেন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন