সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে হরিয়ানা সরকারের নয়া নির্দেশ। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মহাবীর জয়ন্তীতে রাজ্যের কোথাও মদ বা মাংস বিক্রি করা যাবে না। আগামী ৯ এপ্রিল রাজ্যজুড়ে ‘অহিংসা দিবস’ পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। ওই দিন বন্ধ থাকবে সমস্ত কসাইখানা। বিক্রি করা যাবে না মাছ, মাংস, ডিম বা মদ।
[এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের জন্য নিয়ন্ত্রণবিধি, সুপ্রিম কোর্টকে জানাল DoT]
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কার্যকর করতে ময়দানে নেমে পড়েছেন প্রশাসনের তাবড় তাবড় কর্তারা। মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার, ডেপুটি কমিশনাররা মুখ্যমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালিত হচ্ছে কি না, দেখতে ২৪ ঘন্টা নজরদারি চালাবেন। মিউনিসিপ্যাল কাউন্সিলের সচিব ও কমিটির সদস্যরাও পরিস্থিতি উপর কড়া নজর রাখছেন।
সম্প্রতি ওল্ড গুরগাঁওতে ২০০ জনেরও বেশি শিব সৈনিক অন্তত ৫০০টি মাংসর দোকান, কেএফসি আউটলেট বলপূর্বক বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রতি মঙ্গলবারই সমস্ত মাংসর দোকান বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে উত্তরপ্রদেশেও অবৈধ কসাইখানা বন্ধ করতে তৎপর হয়েছে নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। গত ২২ মার্চ এক নির্দেশ রাজ্যজুড়ে অবৈধ কসাইখানা ও মাংসের দোকান নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। যার প্রতিবাদে কয়েকজন মাংস ব্যবসায়ী বনধের ডাক দেন। তাঁদের দাবি, “যোগী পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুললে আমরা পাশে রয়েছি। কিন্তু আমাদের রুটি-রোজগারে হাত পড়লে আমরাও প্রতিবাদ করব।”
[এবার বিমানে চড়তেও বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড]
সর্বশেষ খবর
-
আন্সেলোত্তি বোঝালেন, কেন তিনি সেরা, এই ব্রাজিল স্বপ্ন দেখাচ্ছে ব্যারেটোকেও
-
অভিষেকের সেবাশ্রয়ে দুর্নীতির পাহাড়, হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে মর্ডান চিকিৎসা! আর কী হত?
-
নার্সের সামনে স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে সদ্যোজাতের আঙুল কাটল ওয়ার্ড বয়! চাঞ্চল্য মালদহে
-
‘আমার বায়ুমণ্ডল…’, জন্মদিনে শ্রীময়ীকে আদুরে শুভেচ্ছা জানিয়েও কেন সতর্ক করলেন কাঞ্চন?
-
বিশ্বকাপে ব্যর্থতাতেও নেতৃত্বে হরমনই, অলিম্পিকের ছক কষে ঘোষিত এশিয়াডে ভারতের মহিলা দল!