হরিয়ানার রোহতকের (Rohtak) একটি বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই প্রায় ১০টি দোকান। অগ্নিকাণ্ডে এখনও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় ডি-পার্ক বাজার অবস্থিত একটি জুতোর শোরুমে আচমরা আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যেই বাজারের একটি বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। এরপরই এলাকায় হুলস্থুল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আতঙ্কে বহু দোকানদার তাঁদের দোকান থেকে জিনিসপত্র বের করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছড়াও অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে কত ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।
এ প্রসঙ্গে রোহতকের সাংসদ দীপেন্দ্র হুডা বলেন, “স্থানীয়রা আমাকে জানিয়েছেন দমকল পৌঁছতে দেরি করায় আগুন বড় অংশে ছড়িয়ে পড়ে। প্রায় প্রায় ১০ থেকে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানতে পেরেছি।”
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?