জয়পুরে উচ্ছেদ অভিযান। বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘অবৈধ’ মন্দির-মসজিদ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন করা হয়েছিল প্রায় ৩ হাজারেরও বেশি পুলিশ। শুধু তা-ই নয়, ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও।
প্রশাসন সূত্রে খবর, জগতপুরা এলাকায় রেল লাইনের সমান্তরাল রাস্তার প্রস্থ থাকার কথা ৮০ মিটার। কিন্তু জবরদখলের জেরে তা কমে দাঁড়িয়েছিল মাত্র ২৫-৩০ মিটারে। তাই রাস্তা চওড়া করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু ওই অংশে একাধিক ধর্মীয় স্থাপনা থাকায় উদ্বেগ তৈরি হয়। তাই অতিরিক্ত সতর্ক হয় স্থানীয় প্রশাসন। যদিও ধর্মীয় স্থাপনাগুলি সরানোর জন্য আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নোটিস দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতেই চলে উচ্ছেদ অভিযান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই অভিযানে একটি মসজিদ, দু’টি মন্দির, একটি সৎসঙ্গের হল একটি মাজার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি কিছুক্ষণেই স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, যে মসজিদটি ভাঙা পড়েছে সেটি ৪৫ বছর পুরনো। মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১৯৮১ সালে।
সর্বশেষ খবর
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার