Pakistani Cream

ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!

সম্প্রতি নাগপুরের ১৮ জন মহিলা কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা করার পর চিকিৎসকরা তাঁদের মধ্যে একটি যোগসূত্র লক্ষ্য করেন। জানা যায়, তাঁরা প্রত্যেকেই বিষাক্ত ওই পাক বিউটি ক্রিম মেখেছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২০:৫১

options
link
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!
ভারতের বাজারে ছেয়ে গিয়েছে ‘বিষাক্ত’ পাকিস্তানি বিউটি ক্রিম। ছবি: এআই দ্বারা নির্মিত।

ভারতের বাজারে ছেয়ে গিয়েছে ‘বিষাক্ত’ পাকিস্তানি বিউটি ক্রিম। সেগুলি ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত হলেন অন্তত ১৮ জন মহিলা। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবদনে তেমনটাই দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাগপুরে। কীভাবে পাকিস্তানি ক্রিম ভারতের বাজারে ছড়িয়ে পড়ল, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ‘বিষাক্ত’ ওই পাক ক্রিমটির নাম ‘গোরি বিউটি ক্রিম’। একটি জনপ্রিয় ই-কমার্স সাইট এবং ইনস্টাগ্রামের কিছু পেজের মাধ্যমে সেটি বিক্রি করা হচ্ছে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে। ‘গোরি বিউটি ক্রিম’ ছাড়াও আরও বেশ কয়েকটি পাকিস্তানি বিউটি ক্রিম ছেয়ে গিয়েছে ভারতের বাজারে। সেগুলি হল ‘ফেস ফ্রেশ গোল্ড’, ‘গোল্ডেন স্টার বিউটি ক্রিম’ ইত্যাদি। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ ইতিমধ্যেই এই তিনটি পণ্যের বিক্রি, বিতরণ ও ব্যবহার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, এই ক্রিমগুলিতে পারদ ও সিসার মাত্রা মাত্রাতিরিক্ত, যা চামড়া এবং শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি নাগপুরের ১৮ জন মহিলা কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা করার পর চিকিৎসকরা তাঁদের মধ্যে একটি যোগসূত্র লক্ষ্য করেন। জানা যায়, তাঁরা প্রত্যেকেই বিষাক্ত ওই পাক বিউটি ক্রিম মেখেছিলেন। তারপরই কিডনিজনিত রোগে আক্রান্ত হন। চিকিৎসকদের মতে, ক্রিমে থাকা ‘বিষাক্ত’ পদার্থ তাঁদের ত্বকের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.