Marco Rubio

আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়রা! দিল্লিতে দাঁড়িয়ে কী বললেন মার্কিন বিদেশসচিব রুবিও?

রবিবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন রুবিও। এরপর দুই রাষ্ট্রনেতা সাংবাদিক বৈঠকে যোগ দেন। সেখানেই এক সাংবাদিক মার্কিনভূমে ভারতীয়দের বর্ণবিদ্বেষের শিকার হওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করেন। তাৎপর্যপূর্ণভাবে সেই সময় জয়শংকরের মুখে মুচকি হাসি দেখা যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৭:১৮

options
link
আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়রা! দিল্লিতে দাঁড়িয়ে কী বললেন মার্কিন বিদেশসচিব রুবিও?
মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। ছবি: সংগৃহীত।

আমেরিকায় বর্ণবিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ তোলেন বহু ভারতীয়, যা নিয়ে অব্যাহত বিতর্ক। এই পরিস্থিতিতে রবিবার নয়াদিল্লিতে দাঁড়িয়ে এই তত্ত্ব কার্যত খারিজ করে দিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। তিনি জানান, প্রত্যেকেটি দেশেই বোকা লোকজন থাকেন, প্রতিটি দেশেই পক্ষপাতিত্ব থাকে, কিন্তু তা দিয়ে গোটা দেশকে বিচার করা উচিত নয়।

Advertisement

রবিবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন রুবিও। এরপর দুই রাষ্ট্রনেতা সাংবাদিক বৈঠকে যোগ দেন। সেখানেই এক সাংবাদিক মার্কিনভূমে ভারতীয়দের বর্ণবিদ্বেষের শিকার হওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করেন। তাৎপর্যপূর্ণভাবে সেই সময় জয়শংকরের মুখে মুচকি হাসি দেখা যায়। উত্তরে রুবিও বলেন, “পৃথিবীর প্রতিটি দেশেই বোকা মানুষ আছে। বৈষম্য বা বর্ণবিদ্বেষের বিচ্ছিন্ন ঘটনা কোনও বৃহত্তম ছবিকে তুলে ধরে না।” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “ভারতীয়-আমেরিকানরা মার্কিনভূমের অন্যতম সফল ও সম্মানিত সম্প্রদায়। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা সেখানে অত্যন্ত সফল। ব্যবসা, প্রযুক্তি, চিকিৎসা ও জনসেবায় ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি উল্লেখযোগ্য।” মার্কিন বিদেশসচিবের সংযোজন, “ভারত-আমেরিকার সম্পর্ককে একদল প্রান্তিক ব্যক্তির কার্যকলাপ দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। বিচ্ছিন্ন কিছু ঘটনাও মার্কিন সমাজের রূপকে তুলে ধরে না।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.