Ludhiana

দেশলাই কারখানায় বেআইনিভাবে আতশবাজি তৈরি! লুধিয়ানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত শ্রমিক

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনার পর ধসে পড়ে কারখানার একাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১২:৪৯

options
link
দেশলাই কারখানায় বেআইনিভাবে আতশবাজি তৈরি! লুধিয়ানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত শ্রমিক
বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকেছে এলাকা।

খাতায়-কলমে দেশলাই কারখানা, তবে এরই আড়ালে চলত আতশবাজি তৈরি। পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) এমনই এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছেন আরও একাধিক শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনার পর ধসে পড়ে কারখানার একাংশ।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, লুধিয়ানার যোধা গ্রামের একটি সরকারি স্কুলের কাছেই ছিল কারখানাটি। কারখানার মধ্যেই বাস করতেন ২-৩টি পরিবারের ১৫ জন সদস্য। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ওই দেশলাই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও পুলিশ বাহিনী। দ্রুত ওই কারখানার আগুন নেভানো হলেও। বিস্ফোরণের জেরে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তরুণ ১৮ বছরের কাইফ শাহ। তাঁর বোন-সহ বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই কারখানার আগুন নেভানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান দেশলাইয়ের আড়ালে নিষিদ্ধ আতশবাজি তৈরি হত ওই কারখানায়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই কারখানার মালিকেরও খোঁজ শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকে শব্দ শোনা যায়।

Advertisement

মৃত তরুণের বাবার দাবি, কারখানায় কাজ চলাকালীন হঠাৎই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপরই হয় জোরালো বিস্ফোরণ। ঘটনার সময় তিনি ও তাঁর ছেলে কাজ করছিলেন। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে বাড়ির একাংশ। তাতেই মৃত্যু হয় ছেলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.