Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
cyber crime

৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা! গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া

সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া। তাঁর বিরুদ্ধে ৬০০ কোটি টাকা প্রতারণার মামলা আছে। ডানলপ ও জেশপ সংস্থার মালিককে এদিন পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গ্রেপ্তার করে। আজ, মঙ্গলবার নিউটাউনের একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:৪১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ২০:৪১

options
link
৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা! গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া zoom
ফাইল ছবি।
Advertisement

সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া। তাঁর বিরুদ্ধে ৬০০ কোটি টাকা প্রতারণার মামলা আছে। ডানলপ ও জেশপ সংস্থার মালিককে এদিন পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গ্রেপ্তার করে। আজ, মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ উঠেছিল, দেশজুড়ে একাধিক অনলাইন প্রতারণার টাকা এই শিল্পপতি ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। ২০২৪ সালে বিধাননগরের ইকো পার্ক থানায় জনৈক এক ব্যক্তি অভিযোগও দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে ৩১৫ কোটি টাকার অঙ্কের হদিশ পেয়েছিলেন। গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ বিভাগ পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তদন্তকারীরা দাবি করেছিলেন, পবন ও তাঁর পরিবারের সদস্যদের অনেকেরই একাধিক ভুয়ো সংস্থা আছে। সেসব সংস্থার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা হত!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তকারীরা অফিস ও পবন রুইয়ার বাড়িতেও তল্লাশি চালান। একাধিক কাগজপত্রও উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দেখা যায় সেই অঙ্ক ৬০০ কোটি টাকা! তদন্তকারীরা পবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন। এদিকে কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়ে রেখেছিলেন শিল্পপতি। জামিনের আবেদন মঞ্জুরও করেছিল আদালত। যদিও শর্ত বেঁধে দেয় জেলা আদালতে তাঁদের পাসপোর্ট জমা রাখতে হবে। এদিন আদালতে ফের পবনের পক্ষ থেকে জামিনের আর্জি জানানো হয়েছিল। কিন্ত সেই জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপরই তদন্তকারীরা পবন রুইয়াকে গ্রেপ্তারির জন্য খোঁজখবর শুরু করেন। জানা যায়, তিনি কলকাতার উপকণ্ঠে নিউটাউনে আছেন। এরপরই তদন্তকারীরা সেখানে পৌঁছে যান। নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে শিল্পপতিকে গ্রেপ্তার করা হয়।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.