উত্তরপাড়ায় আক্রান্ত দুই সিপিএম কর্মী। সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) মিছিল পর হামলার অভিযোগ। লোহার রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহতরা আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ সিপিএম কর্মী-সমর্থকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তরপাড়ার শাস্ত্রীনগরে মীনাক্ষীর প্রচার কর্মসূচি ছিল। সিপিএমের অভিযোগ, সেই কর্মসূচি থেকে ফেরার পথে দুই কর্মী সঞ্জীব দাস ও তাঁর পুত্র সুশীল দাসকে শারীরিকভাবে নিগ্রহ করে দুষ্কৃতীরা। দুই সিপিএম কর্মী নিজেদের বাড়িতে ঢুকে পড়েন। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে বন্দুক পিছন অংশ দিয়ে সুশীলের মাথা ফাটিয়ে দেয়। আরও অভিযোগ, দু’জনকেই লোহার রড, বাঁশ, লোহার চেইন দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকী প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি সিপিএমের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী মীনাক্ষী ও বাম কর্মী-সমর্থকরা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কানাইপুর পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবস্থান বিক্ষোভরত মীনাক্ষীকে (Minakshi Mukherjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঘটনা কী সেটা পুলিশ বলবে। আমাদের দুই কর্মী আক্রান্ত হয়েছে। কর্মীর মায়ের গায়ে হাত দেওয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।” তিনি আরও বলেন, “নির্বাচন চলছে। পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। এতক্ষণ সময় লাগছে গ্রেপ্তার করতে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।” থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?
নিবেদিত


