Advertisement
Advertisement
West Bengal Assembly Election

বিজেপি তৃতীয় তালিকা প্রকাশের পরও ক্ষোভ অব্যাহত! সিতাই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

অন্যদিকে, মঙ্গলবার দিনহাটা থানা পরিদর্শনে যান জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং। বিকেল সাড়ে তিনটে নাগাদ দিনহাটা থানায় পৌঁছন তিনি।। তার আগে দিনহাটা মহকুমার সিতাই থানাতেও পরিদর্শনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ০১:১৪

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ০১:১৪

options
link
বিজেপি তৃতীয় তালিকা প্রকাশের পরও ক্ষোভ অব্যাহত! সিতাই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ zoom
প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ কর্মী-সমর্থকদের। নিজস্ব চিত্র

 গোষ্ঠী কোন্দলে জেরবার পদ্ম শিবির! তৃতীয় দফার বিজেপির তালিকা প্রকাশের পরও বিক্ষোভ অব্যাহত। সিতাই বিধানসভায় বিজেপি প্রার্থী আশুতোষ বর্মাকে পছন্দ না হওয়ায় প্রতিবাদ কর্মী সর্মথকদের। সিতাই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে ভেস্তে যায় বিজেপির বৈঠক। তপনকুমার বর্মন নামে এক বিজেপির ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনও গ্রেটারের প্রার্থী আমরা মানব না। বিজেপি কর্মীদের মধ্যে থেকেই প্রার্থী করতে হবে।” উল্লেখ্য, সিতাইয়ের প্রার্থী আশুতোষ কোচবিহারের নেতা বংশীবদনের ঘনিষ্ঠ।

বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই পাহাড় থেকে সমতল একাধিক আসনে প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী-সমর্থকরা। তৃতীয় তালিকা প্রকাশের পরও সেই ক্ষোভ, একই ‘রোগ’ দেখা যাচ্ছে। আজ, মঙ্গলবার কোচবিহারের দু’টি বিধানসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, দু’টি কেন্দ্রেই প্রার্থী হয়েছেন বংশীবদন ঘনিষ্ঠ নেতা গিরিজা শংকর রায় ও আশুতোষ বর্মা। আশুতোষ সিতাইয়ের প্রার্থী। তাঁকে মানতে চাইছেন না, কর্মীরা। মঙ্গলবার সিতাই বিধানসভায় পক্ষ থেকে গোসানিমারি এলাকায় এক কর্মীর বাড়িতে বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক ছিল। কিন্তু সেই বিধানসভায় বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মিটিং বন্ধ করে দিতে হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে, মঙ্গলবার দিনহাটা থানা পরিদর্শনে যান জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং। বিকেল সাড়ে তিনটে নাগাদ দিনহাটা থানায় পৌঁছন তিনি।। তার আগে দিনহাটা মহকুমার সিতাই থানাতেও পরিদর্শনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ডিআইজি অঞ্জলি সিং বলেন, “গাইডলাইন অনুযায়ী আমাদের কী কী করতে হবে। কীভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.