সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিলপিল করছে মানুষ৷ সবার ব্যস্ততা তুঙ্গে৷ ট্রেনটা ধরতেই হবে৷ নইলে দেরি হয়ে যাবে৷ এই হুড়োহুড়িতে কার সময় আছে পাশের শিশুটার দিকে নজর দিতে? কেমন যেন উদভ্রান্ত মনে হচ্ছে৷ হারিয়ে গিয়েছে মনে হয়৷ ইস, বাচ্চাটা যেন মা-বাবাকে খুঁজে পায়৷ এই রে ট্রেনটা বোধহয় ছেড়ে দিল – এইভাবেই আমরা বেশিরভাগই মুখ ফিরিয়ে নিই কর্তব্য থেকে৷ কিন্তু রেখা মিশ্র থাকতে পারেন না৷ কারণ অসহায়ের সহায় হওয়াটাই তাঁর কর্তব্য৷ আর এই পথে চলেই নজির গড়ে চলেছেন ভারতীয় রেলের এই অফিসার৷ এক বছরের মধ্যে ৪৩৪ শিশুকে বাঁচিয়েছেন তিনি৷
[রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ১০০ ঝুপড়ি]
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে নিরপত্তার দায়িত্বে রয়েছেন এই আরপিএফ অফিসার৷ তাঁর মতো অনেকেই রয়েছেন এই দায়িত্বে৷ কিন্তু আহমেদনগরের রেখা নিজের কাজকে পেশার বাধ্যবাধকতা কম, দায়িত্ব বেশি মনে করেন৷ দায়িত্ব মানবিকতার৷ সমাজের জন্য ভাল কিছু করার দায়িত্ব৷ সেই দায়িত্ব থেকেই শিশুদের সাহায্য করতে এগিয়ে আসেন রেখা৷ তাঁর মতে, শুধু শিশুদের উদ্ধার করা নয় তাঁদের বোঝাও ভীষণ প্রয়োজন৷ এমনিতেই এমন জনবহুল জায়গায় হারিয়ে ভয় ধরে যায় তাঁদের মনে৷ সেই ভয়টা কাটানো খুবই দরকার৷ হামেশা সেটাই তিনি চেষ্টা করেন৷
[বগুলায় তৃণমূল নেতা খুন, তদন্ত শুরু করেছে সিআইডি]
শুধু শিশুদের উদ্ধারই নয় আরপিএফ-এর অন্যান্য অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রেখা৷ সম্প্রতি এক বড় টিকিট দুুর্নীতির পর্দা ফাঁস হয়েছে৷ সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আরপিএফ অফিসার৷ শুধু অপরাধের বিরুদ্ধে নয় খেলার ময়দানেও রেলের তরফ থেকে লড়েন রেখা৷ রাজ্যস্তরের অ্যাথলিট তিনি৷ রেখার প্রশংসা শোনা যায় তাঁর সিনিয়রদের মুখেও৷ খুব শিগগিরিই বিশেষ পুরস্কারের জন্য হেড অফিসে রেখা মিশ্রর নাম সুপারিশ করবে তাঁর ডিপার্টমেন্ট৷
[“মুসলিমদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই হিন্দুদের”]
সর্বশেষ খবর
-
ব্রেকআপ নয়, খুন! এমন মানসিকতার নেপথ্যে কী কারণ? জানালেন মনোরোগ বিশেষজ্ঞ
-
খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিচ্ছে ভারত, ইরান যাচ্ছেন প্রধানমন্ত্রী?
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান