ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দেবে ভারত। তবে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত থাকবেন না। পরিবর্তে ইরানে প্রতিনিধি দল পাঠাচ্ছে নয়াদিল্লি। একটি সরকারি সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে।
খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিকে একটি আমন্ত্রণ পত্রও পাঠিয়েছিল বলে খবর। ওয়াকিবহাল মহলের একাংশ প্রশ্ন তুলেছিলেন, কূটনীতির মারপ্যাঁচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করে কি ইরান যাবেন প্রধানমন্ত্রী? এই পরিস্থিতিতে জানা গেল, মোদি সরাসরি ইরান যাচ্ছেন না। পরিবর্তে খামেনেইয়ের শেষকৃত্য যোগ দেবেন ভারতের দুই প্রতিনিধি। তাঁরা হলেন – বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিতা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন।
আরও পড়ুন:
গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। কিন্তু যুদ্ধপরিস্থিতির কারণে তাঁকে সমাহিত করা যাচ্ছিল না। অবশেষে আগামী ৪ জুলাই খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় প্রক্রিয়া শুরু হবে। ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে তাঁকে সমাহিত করা হবে। সেখানেই জন্মেছিলেন খামেনেই। ১০০ দিনেরও বেশি সময় পর সমাহিত করা হচ্ছে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারকে। খামেনেইয়ের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল নিরাপত্তাজনিত উদ্বেগ। যা পরিস্থিতি ছিল তাতে বড় আকারের সমাবেশের আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছিল ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা ছিল।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে