Prime Minister Narendra Modi

প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে গতি আনতে দিলীপকে একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ২৩:০৫

options
link
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
৩০ জুন, মঙ্গলবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সস্ত্রীক দিলীপ ঘোষের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি সফরে গেলেন তিনি। দিলীপের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাজে গতি আনতে দিলীপকে একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ভিন রাজ্যে গিয়ে দপ্তরের কাজ দেখে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দেন। এর পাশাপাশি দিলীপকেও ভিন রাজ্যে গিয়ে কাজ দেখে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদির জন্য আম ও সন্দেশ নিয়ে গিয়েছিলেন দিলীপ ও রিঙ্কু।

Advertisement

প্রধানমন্ত্রীকে দিলীপ জানান, তাঁর দপ্তরে ১১ হাজার পদ খালি রয়েছে। এই শূন্যপদ কীভাবে পূরণ করা যায় সেবিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। আলোচনা চলাকালীন দিলীপকে নিজের গুজরাটের অভিজ্ঞতার কথা বলেন মোদি। এরপরই তাঁকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দেন। দেশের মধ্যে অনেক রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ভালো কাজ করছে। এই বিশেষজ্ঞ দল সেই সব রাজ্যে গিয়ে দপ্তরের কাজ দেখবে এবং প্রশিক্ষণ নেবে। দিলীপকেও অন্য রাজ্যে গিয়ে কাজ দেখে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন দিলীপ। অর্থমন্ত্রী তাঁকে জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের জন্য ৫১ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। দেশের মধ্য়ে এই দপ্তরের জন্য উত্তরপ্রদেশে সবথেকে বেশি বরাদ্দ হয়েছে। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। দপ্তরের কাজ কীভাবে চলবে সেই সব বিষয়ে দুজনের মধ্য়ে আলোচনা হয়। টাকার জন্য কাজ আটকে থাকবে না বলে আশ্বাস দেন নির্মলা। আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.