জামিন মিলল না রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও ছাড়া পাচ্ছেন না। অর্থাৎ, রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা উদয়ন গুহ ও উজ্জ্বল বিশ্বাস আপাতত হাজতেই থাকত। আজ, মঙ্গলবার উদয়ন গুহকে দিনহাটা আদালতে হাজির করে দিনহাটা থানার পুলিশ। শিশুমঙ্গল সমিতির নামে জোরপূর্বক অর্থ আদায় ও তছরুপের মামলায় তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত জামিন মঞ্জুর করেনি। ফের তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ জুলাই তাঁকে ফের আদালতে হাজির করা হবে।
অন্যদিকে, ত্রাণ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নদিয়ার তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। আজ, মঙ্গলবার কৃষ্ণনগরের জেলা ও দায়রা আদালতে এই মামলার শুনানি হয়। মামলার অভিযোগ অনুযায়ী, দুর্যোগ মোকাবিলার জন্য সরকারি বরাদ্দের ত্রিপল, কম্বল, শাড়ি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী আত্মসাৎ করে তা জনসাধারণের মধ্যে বিতরণের নামে অনিয়ম ও প্রতারণা করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী উদ্ধার হয়েছে ৬৩ বান্ডিল ও ৪০টি কালো ত্রিপল, ২০০টি বিছানার চাদর, ২৭৫টি কম্বল, ১৫০টি তাঁতের শাড়ি এবং ১০০ বান্ডিল সুতির শাড়ি, প্রতিটি বান্ডিলে ২৫টি করে শাড়ি ছিল। তদন্তকারী সংস্থা একাধিক সাক্ষীর গোপন জবানবন্দিও আদালতে জমা দিয়েছে। তবে এদিন আদালত তাঁর জামন মঞ্জুর করে।
আরও পড়ুন:
তবে এখনই জেলমুক্তি হচ্ছে না ইজ্জ্বল বিশ্বাসের। মঙ্গলবার কৃষ্ণনগরের জেলা ও দায়রা আদালত তাঁকে কড়া শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলেও, ধুবুলিয়া থানায় দায়ের হওয়া জমি সংক্রান্ত অপর একটি মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবে যুক্ত করায় এখনই জেলমুক্তি হচ্ছে না। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ২ জুলাই। সেদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।
অন্যদিকে, এদিনও জামিন মিলল না প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক আরিফ আহমেদ তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ফলতায় এক দরিদ্র বাসিন্দাকে অস্ত্রশস্ত্র-সহ লোকজন নিয়ে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগে এদিন তাঁকে আদালতে তোলা হয়। দিলীপ মণ্ডলের বিরুদ্ধে আগেই বিষ্ণুপুরে ভোটে জয়লাভের পর বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় তিনি বিচারাধীন রয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে আসুন’, ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ীদের ধমক, ২ দিনের ‘ডেডলাইন’ অগ্নিমিত্রার
-
‘পাকিস্তানি হিন্দুদের সহ্য করি’, পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদশীল’ কটাক্ষ জাভেদ আখতারের
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ