OMG! জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে নিখোঁজ বিএসএফ জওয়ান!

বারামুল্লা থেকে নিখোঁজ হয় বিএসএফ জওয়ান জহুর আহমেদ ঠাকুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১৫:২৮

options
link
OMG! জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে নিখোঁজ বিএসএফ জওয়ান!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের নাম লিখিয়েছে কাশ্মীরের বারামুল্লা থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান। শনিবার ওই জঙ্গি গোষ্ঠীর তরফে এক ই-মেল বার্তা এমনই দাবি করা হয়েছে। বস্তুত, নিখোঁজ বিএসএফ জওয়ান জহুর আহমেদ ঠাকুর জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেনা আধিকারিকরাও। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল।

Advertisement

[কাশ্মীরের বারামুল্লায় AK-47 নিয়ে নিখোঁজ সেনা জওয়ান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৬ জুলাই উত্তর কাশ্মীরের বারামুল্লা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় বিএসএফ জওয়ান জহুর আহমেদ ঠাকুর। নিখোঁজ হওয়ার সময় তার কাছে ছিল একটি AK-47 রাইফেল। ঘটনায় শোরগোল পড়ে যায় কাশ্মীরে। বারামুল্লা জুড়ে ওই সেনা জওয়ানের সন্ধানে তল্লাশি নামেন সেনাবাহিনীর সদস্যরা। এমনকী, কাশ্মীরের পুলওয়ামা জেলায় জহুর আহমেদ ঠাকুরের বাড়িতেও যান তদন্তকারীরা। কিন্তু, ওই জওয়ানের বিষয়ে কোনও তথ্যও পাওয়া যায়নি। সেনাকর্তারা আশঙ্কা করেছিলেন, জহুর কোনও জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে। আর সেনা কর্তাদের সেই আশঙ্কা যে অমূলক ছিল না, তা প্রমাণ হয়ে গেল। শনিবার এক ই-মেল বার্তায় জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের মুখপাত্র সালেম হাসমি জানিয়েছেন, জহুর আহমেদ ঠাকুর জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে। মোদি সরকার ও ভারতের তদন্তকারী সংস্থাগুলি সংবাদমাধ্যমকে কাজে লাগিয়ে কাশ্মীরে আল-কায়দা এবং ISIS-এর মতো সংগঠন তৈরি করতে চাইছে। কিন্তু কাশ্মীরের এই ধরনের কোনও সংগঠনের অস্তিত্ব নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহউদ্দিনের নেতৃত্বে হিজবুল কমান্ড কাউন্সিলের বৈঠক হয়। বৈঠকে জহুর আহমেদ ঠাকুরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাউন্সিলের সদস্যরা। হিজবুল মুজাহাদিনের মুখপাত্রের দাবি,  এর আগেও কাশ্মীরের অনেক সেনা আধিকারিকই জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে এবং ‘স্বাধীনতার লড়াই’য়ে আত্মবলিদান দিয়েছে।

Advertisement

[‘কাশ্মীরে তেরঙ্গা ধরার জন্য কেউ থাকবে না’]

প্রসঙ্গত, গত বছরও উপত্যকায় এক সেনা জওয়ান অস্ত্র-সহ নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে নিখোঁজ ওই সেনা জওয়ান জঙ্গি দলে যোগ দেয়। এক বছরের মধ্যে ফের একই ঘটনায় পুনরাবৃত্তি ঘটল। সেনাবাহিনীর একাংশের মধ্যে জঙ্গিদের প্রতি এই নরম মনোভাবের প্রবণতা নিঃসন্দেহে কর্তৃপক্ষের চিন্তা আরও বাড়িয়ে দিল।

[ওড়িশায় পড়ুয়াদের দিয়ে নিজের স্কুটার ধোয়ালেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.