মহিলাদের খোলা পিঠে হাত রেখে যৌন হেনস্তা, প্রকাশ্যে ভিডিও পোস্ট যুবকের

এমনটাও সম্ভব! দেখুন সেই চাঞ্চল্যকর ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০১৭, ১১:৩৪

options
link
মহিলাদের খোলা পিঠে হাত রেখে যৌন হেনস্তা, প্রকাশ্যে ভিডিও পোস্ট যুবকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাকলেস ব্লাউজ পরা মহিলাদের দেখতে নাকি দারুণ লাগে তার। আর তাই যেখানে সুযোগ পেয়েছে সেখানেই হাত রেখেছে মহিলাদের খোলা পিঠে। সেব ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখেছে নিজের কাছে। পরে তা পোস্ট নেটদুনিয়ায়। মুম্বইয়ের এক বিকৃত মানসিকতার যুবকের এই পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সদ্য সামনে এসেছে অস্কারজয়ী প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের যৌন কুকীর্তি। একের পর নায়িকা তাঁর লালসার শিকার হয়েছিলেন। এমনকী ঐশ্বর্য রাইয়ের মতো ভারতীয় নায়িকার দিকেও তাঁর নজর ছিল। এই কীর্তি ফাঁস হওয়ার পরই অস্কার কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় ওই প্রখ্যাত প্রযোজককে। তারপর বিশ্ব জুড়ে মহিলারা তাঁদের যৌন হেনস্তার কথা না লুকিয়ে প্রকাশ্যে আনছেন। নেটদুনিয়ায় ভাইরাল #MeToo। যৌন হেনস্তার বিরুদ্ধে যখন গোটা দুনিয়া সোচ্চার তখনই খোঁজ মিলল এই যুবকের আজব কীর্তির।

Advertisement

ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী ওই যুবকের নাম বিনয়। বাসিন্দা মুম্বইয়ের। এক নেটব্যবহারকারীই এই ব্যক্তির মুখোশ খুলে দেন। অনলাইনে ব্লাউজ ডিজাইনের খোঁজ করছিলেন তিনি। সার্চ করতে গিয়ে উঠে আসে এই যুবকের প্রোফাইল। যেখানে দেখা যাচ্ছে বহু মহিলার খোলা পিঠে হাত রেখেছে এই বিকৃতকাম যুবক। আবার সে হেনস্তার ভিডিও তুলে পোস্টও করেছে সে নিজেই। পিঠখোলা ব্লাউজ পরা মহিলাদের তার দারুণ লাগে বলেও জানিয়ে রেখেছে ওই যুবক। এ ঘটনা সামনে আসার পরই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। সমাজে মহিলাদের ঠিক কী সহ্য করতে হয়, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ছবিগুলিই। পুরো  বিষয়টিতে মুম্বই পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.