বিজেপির হয়ে কাজ করলে মুসলিমদের ধোলাইয়ের নিদান বরকতির

মুসলিম গোষ্ঠী থেকে তাঁদের বরখাস্তের নিদান ইমামের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৭, ০৬:৩২

options
link
বিজেপির হয়ে কাজ করলে মুসলিমদের ধোলাইয়ের নিদান বরকতির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন। ফের একবার উত্তেজক মন্তব্যে নিজের দিকে নজর ঘুরিয়ে নিলেন ইমাম বরকতি। এবার তিনি জানালেন, মুসলিম ধর্মাবলম্বী হয়েও যাঁরা আরএসএস-এ যোগ দেবেন বা বিজেপির হয়ে কাজ করবেন, তাদের মুসলিম গোষ্ঠী থেকে বের করে দেওয়া তো হবেই, দেওয়া হবে ধোলাইও।

Advertisement

প্রধানমন্ত্রী এসে বারণ করলেও গাড়িতে লালবাতি ব্যবহার করব: বরকতি ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হিন্দুত্বের জোরেই বিজেপি নেতারা দলের প্রসার অভিযান অতীতেও চালিয়েছেন। এখনও চালাচ্ছেন। মুসলিম সমর্থন তাই কোনওদিনই বিজেপির সঙ্গে ছিল না। তবে সাম্প্রতিক অতীতে খানিকটা পরিবর্তন দেখা দিয়েছে। উত্তরপ্রদেশে বিপুল জয়ের পিছনে মুসলিম সমর্থন বিজেপি যে একেবারেই পায়নি তা নয়। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে তিন তালাক প্রথা রদ করার ডাক দিয়েও বহু মুসলিমকে পাশে পাচ্ছে বিজেপি। ঠিক এই পরিস্থিতিতেই হুমকি দিলেন ইমাম বরকতি। তাঁর দাবি, যাঁরা বিজেপির হয়ে কাজ করবে, তাদেরকে সম্প্রদায় থেকে বহিষ্কার করা হবে। এমনকী তাদের মারধর করা হবে বলেও সাফ জানালেন তিনি। এটাই হবে তার শাস্তি।

Advertisement

মুখ পুড়ল পাকিস্তানের, কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ বিশ্ব আদালতের ]

তবে কি তিনি ফতোয়া জারি করছেন? ইমাম জানান, এটা সতর্কবার্তা মাত্র। রাজ্যে সংখ্যালঘুদের উপর বিজেপি ও আরএসএস সমস্যা সৃষ্টি করছে বলে দাবি তুলে ইমাম জানান, কতদিন আর মুসলিমরা মুখ বুজে বসে থাকবে, তা তিনি জানেন না। তাঁর দাবি, যাঁরা মসজিদের সামনে এসে ‘জয় শ্রী রাম’ বলে, তাঁরা ‘হিজড়া’ ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত, কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে এই বলেই তীব্র আক্রমণ শানিয়েছিলেন এক বিজেপি পর্যবেক্ষক। অশালীন ভাষা প্রয়োগের নিন্দা হয়েছিল সব মহলেই। এবার সে ভাষা শোনা গেল ইমামের মুখেও। যদিও নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেননি।

এবার হোম ডেলিভারিতেই মিলবে ট্রেনের টিকিট, দাম মেটানো নগদেই ]

লালবাতি ব্যবহার নিয়েও মুখ খুলেছেন ইমাম। তাঁর দাবি, কেন্দ্র সরকার জোর করে লালবাতি তুলে দিতে পারে না। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি চাইলেও তাঁর গাড়ি থেকে লালবাতি খুলতে পারবেন না বলে দাবি, ইমামের। এদিকে তৃণমূলের প্রশ্রয়েই ইমামের এ ধরনের কথাবার্তা বলে পাল্টা অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.