সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মদের বোতলের গায়ে মেয়েদের নাম লিখুন। তরতরিয়ে বিক্রি বেড়ে যাবে।’ অর্থনীতির সমস্ত নিয়ম ভেঙে এমন আজব বিধান দিলেন মহারাষ্ট্র সরকারের জলসম্পদ মন্ত্রী গিরিশ মহাজন। কৃষকদের আত্মহত্যা থেকে শুরু করে আর্থিক মন্দা। দেবেন্দ্র ফড়নবীস সরকারের সামনে রয়েছে বিস্তর সমস্যা। এহেন পরিস্থিতিতে মহাজনের মন্তব্যে চরম অস্বস্তিতে দল।
If you want alcohol or any other thing’s demand to rise,name it after a woman & see how the demand soars says Maharashtra Min Girish Mahajan pic.twitter.com/fEqy64vDzu
Advertisement— ANI (@ANI) November 5, 2017
Advertisement
সংবাদের শিরোনামে থাকার তাগিদ নেতাদের বরাবরই থাকে। নির্বাচনের আগে ভোটারদের মন পাওয়ার জন্য কোনও কিছুতেই অরুচি নেই তাঁদের। মুক্তহস্তে প্রতিশ্রুতি দিয়ে যান তাঁরা। তবে ক্ষমতায় এলেই তা পালন করা দূরের কথা, আজব নিদান দিয়ে নিজেদের দায় সারেন নেতারা। আর্থিক উন্নয়ন ও নারী সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এবার মদের সঙ্গে মহিলাদের জড়িয়ে অশালীন মন্তব্য করে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন গিরিশ মহাজন। তাঁর মন্তব্য ঘিরে ইতিমধ্যে বয়ে গিয়েছে নিন্দার ঝড়।
রবিবার, এক চিনিকলের অনুষ্ঠানে যান মহাজন। উল্লেখ্য, ওই চিনিকলই ‘মহারাজা’ নামের একটি দেশি মদ তৈরি করে। ওই অনুষ্ঠানে কীভাবে পণ্যের বিক্রি বাড়ানো যায় তা নিয়ে নিজের বিদ্যা জাহির করেন ওই মন্ত্রী। অর্থশাস্ত্রকে সম্পূর্ণ ‘ভুল’ প্রমাণ করে তিনি দাবি করেন, মেয়েদের নাম মদ-সহ অন্যান্য পণ্যের নামকরণ করলেই রকেটের গতিতে বাড়বে বিক্রি। মহাজনের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক। তাঁর কটূক্তি, এক বোতল ‘মহারাজা’ খেয়েই এমন বয়ান দিয়েছেন ওই বিজেপি মন্ত্রী।
[একধাক্কায় অনেকটাই বাড়ছে রেলের ভাড়া, মাথায় হাত মধ্যবিত্তের]
সর্বশেষ খবর
-
জাতিবিদ্বেষী কটাক্ষ, ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা! ‘শাস্তি’ অধ্যাপককে, ক্ষমা চাইল বম্বে আইআইটি
-
অভাব অনটন, বিবাহে বাধা? ‘পুরট্টাসি সানি’ পুজোয় দূর হবে বিঘ্ন, জানাচ্ছে শাস্ত্র
-
মাতৃত্বের পর চেহারা নিয়ে লাগাতার কটাক্ষ ক্যাটরিনাকে, শার্ট খুলে সলমন প্রতিবাদ করতেই ক্ষমাপ্রার্থী কে?
-
ফ্রিজ হওয়া তিন অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, প্রতীক খুইয়েও হাই কোর্টে স্বস্তি মমতা তৃণমূলের
-
ক্রিকেট কেরিয়ার শেষ! এবার রাজনীতির ময়দানে নামছেন শামি?