নারদকাণ্ডে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের

নিজাম প্যালেসে জেরা তৃণমূল সাংসদকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৫:২৯

options
link
নারদকাণ্ডে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নারদকাণ্ডে এবার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কলকাতার নিজাম প্যালেসে মঙ্গলবার তাঁর জেরা চলে। নারদকাণ্ডে হাওড়ার তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

[নারদ কাণ্ডে অপরূপা পোদ্দারের বাড়িতে সিবিআই, সাংসদের বয়ান রেকর্ড]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নারদ নিউজের স্টিং অপারেশনে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের প্রথমসারির নেতা-মন্ত্রীদের টাকা নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। আর এক অভিযুক্ত দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কেও নোটিস পাঠানো হয়েছে। বৃহস্পতিবার নারদাকাণ্ডে তদন্তে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা হয় সাংসদকে। তাঁর বয়ানও রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আর এবার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, ব্যবসায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে ছদ্মবেশী সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু, কেন এই টাকা নিয়েছিলেন তিনি, তা জানার জন্য প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেরা করার সিদ্ধান্ত নেয় সিবিআই।

Advertisement

{শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু]

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে নারদকাণ্ডের তদন্ত করছে সিবিআই। ঘটনায় ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি, নারদকাণ্ডে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে তদন্তে নেমেছে ইডি।

[শহরের অভিজাত আবাসনে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে ধন্দে পুলিশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.