জাতীয় পতাকা অবমাননার অভিযোগ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে

খোদ মুখ্যমন্ত্রীর টেবিলে উলটো তেরঙ্গা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০১৭, ০৮:১৫

options
link
জাতীয় পতাকা অবমাননার অভিযোগ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি হিন্দুত্বের স্বঘোষিত পোস্টার বয়। দেশপ্রেম নিয়ে দীর্ঘ ভাষণ দিতে পারেন যে কোনও সভায়। অথচ খোদ তাঁর টেবিলেই জাতীয় পতাকা রয়েছে উলটো অবস্থায়। দেখতেও পেলেন না মুখ্যমন্ত্রী। কিন্তু নেটিজেনদের চোখ এড়িয়ে যাওয়া যে বড়ই শক্ত! ইন্টারনেটে এক ছবিতে ধরা পড়ে গেল এই দৃশ্য। ব্যাস! শুরু বিতর্ক। একের পর এক টুইট-রিটুইট। সবমিলিয়ে শনিবার প্রবল সমালোচনার মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিযোগ, দেশপ্রেম নিয়ে বড়াই করেন যে মুখ্যমন্ত্রী, তিনি কী করে এমনটা ঘটতে দিলেন?

Advertisement

[যুবতীদের ডান্স বারে নাচতে চাপ, শিলিগুড়ি থেকে ধৃত দম্পতি]

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এখন মরিশাস সফরে ব্যস্ত। এতটাই তিনি কাজ নিয়ে রয়েছেন যে নিজের রাজ্যে NTPC-র বয়লারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হলেও ফিরে আসেননি রাজ্যে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও সেখানে উপস্থিত। উত্তরপ্রদেশের জন্য মার্কিন লগ্নি আনতে তাঁরা মরিশাস গিয়েছেন বলে খবর। আর এবার সেই মরিশাস সফরকে ঘিরে বিতর্ক বাড়ালেন মুখ্যমন্ত্রী। মরিশাসে একটি নথিতে সই করছেন মুখ্যমন্ত্রী, তখন তাঁর টেবিলে জাতীয় পতাকা রাখা উলটো অবস্থায়। খোদ মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট হয়। ফলে স্বভাবতই বহু মানুষের নজরে পড়ে ছবিটি। তখনই অনেকে ভুলটি ধরতে পারেন। কেন একজন মুখ্যমন্ত্রীর টেবিলে জাতীয় পতাকা উলটানো অবস্থায় রাখা থাকবে, এই অভিযোগে আছড়ে পড়ে ক্ষোভ। সমালোচনার মুখে পড়ে ছবিটি সরিয়ে নেওয়া হয় মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে। তবে গিরিরাজের ছবিটি রয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনেকে আবার সমালোচনা না করে রসিকতার আশ্রয় নিয়েছেন। একজন টুইটারে গোটা ছবিটিই উলটে পোস্ট করেছেন। স্বাভাবিকভাবেই সেখানে জাতীয় পতাকাটি সোজা দেখা যাচ্ছে। সঙ্গে ওই ইউজার লিখেছেন, ‘এবার সব ঠিক আছে।’ কিন্তু যে ছবি ঘিরে এত বিতর্ক, সেই ছবি নিয়ে পালটা কোনও প্রতিক্রিয়া জানাননি মুখ্যমন্ত্রী। যদিও মরিশাস সরকার এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। এক বিবৃতি জারি করে মন্ত্রকের বক্তব্য, ‘সমস্ত জায়গায় ভারতের জাতীয় পতাকাটি সঠিকভাবে লাগানো হলেও একটি জায়গায় অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে। সেই ছবিটিই রিলিজ হয়ে গিয়েছে। এর জন্য আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’ তবে ক্ষমা চাইলেও এখনই যে এই বিতর্ক থামছে না, সে কথা স্পষ্ট।

[কার্তিক পূর্ণিমায় বেগুসরাইয়ে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৩, আহত ১০]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.