NCPI MP

সাংসদ পদ রক্ষায় জবাব দিতে একমাস সময় চাইলেন এনসিপিআই সাংসদরা, সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ বুধেই?

স্পিকারের কাছে সময় চাইলেও সুপ্রিম কোর্টে রেহাই নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:১৪

options
link
সাংসদ পদ রক্ষায় জবাব দিতে একমাস সময় চাইলেন এনসিপিআই সাংসদরা, সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ বুধেই?
ফাইল ছবি।

কেন তাঁদের সাংসদ পদ বাতিল হবে না? এই প্রশ্নের জবাব দিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আরও খানিকটা সময় চেয়ে নিলেন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদ (NCPI MP)। সূত্রের খবর, স্পিকারের পাঠানো নোটিসের জবাব দেওয়ার জন্য আরও ৪ সপ্তাহ সময় চাইলেন তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, সোমবার আরও চার সপ্তাহ চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। ‘কেন আপনাদের সাংসদ পদ খারিজ হবে না, ব্যাখ্যা দিন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের জবাব দিতে স্পিকারের আরও সময় চেয়ে চিঠি দেন তাঁরা। তাঁদের বক্তব্য, সাংসদ পদ বাতিলের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু প্রশ্ন রেখেছেন তাঁদের কাছে। যে প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে। ছাব্বিশের ভোটে দলের ভরাডুবির পরই সদলবলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন অধিকাংশ সাংসদ। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দিয়ে তাঁরা এনডিএ সরকারকে সমর্থনের কথা জানান। সেইমতো সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের আসন অদলবদলও হয়। কিন্তু এখনও এনসিপিআই সাংসদ হিসেবে তাঁরা ২০ জন স্বীকৃতি পাননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই অবস্থায় বাদল অধিবেশন চলাকালীন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন, এনসিপিআই-তে যোগদানকারী সদস্যদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক। এনিয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও চিঠি লিখেছিলেন। গত মাসে এই মামলায় সুপ্রিম কোর্ট সবপক্ষকে নোটিস জারি করে। নোটিস দেওয়া হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন দলবদলুকে। এই সাংসদদের নিয়ে সিদ্ধান্তের প্রক্রিয়া কতদূর এগোলো জানতে নোটিস যায় স্পিকারের কাছেও। সেসময় স্পিকার জানান, কালীঘাট তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে এনসিপিআই সাংসদদের কাছে অবস্থান জানতে নোটিস দিয়েছেন তিনি। কিন্তু স্পিকারের সেই নোটিসের জবাব দিতে গড়িমসি করছেন ২০ এনসিপিআই সাংসদ। এর আগে ৩ সপ্তাহ সময় চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এবার আরও চার সপ্তাহ চাইলেন।

Advertisement

এদিকে স্পিকারের কাছে সময় চাইলেও সুপ্রিম কোর্টে তাঁদের মামলার শুনানি আগামী ২৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার হওয়ার সম্ভাবনা। এই কুড়ি জন সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই মামলা। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং লোকসভার স্পিকারের ভূমিকা-দুই বিষয়েই আদালতের শুনানি হওয়ার কথা। অর্থাৎ বুধেই ভাগ্যনির্ধারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.