সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে নিয়ে দেদার মশকরা করেছে নেটদুনিয়া। ব্যাঙ্কের কাউন্টারে বসে কাজ করছিলেন তিনি। সে ভিডিও ব্যাপক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাঁর ধীরগতির কাজ দেখে জমা পড়েছিল বহু মন্তব্য। চলছিল দেদার মজা, মশকরা। কিন্তু সে সবের আসল কারণ জানার পর থেকেই পস্তাচ্ছে নেটদুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় তাঁর ধীরগতির কাজের ছবির ভিডিও দিয়েছিলেন এক ব্যক্তি। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র-এর পুণে শাখায় কাজ করেন প্রেমলতা শিণ্ডে নামে ওই মহিলা। কাউন্টারে বসে অত্যন্ত ধীর গতিতে তাঁর কাজের সে ভিডিও দেখেছেন লক্ষাধিক মানুষ। সামগ্রিকভাবে ব্যাঙ্কে কত ধীর গতিতে কাজ হয় তারই যেন প্রতিনিধি হয়ে উঠেছিলেন তিনি। আর তাই মন্তব্যের পর মন্তব্য জমা পড়ছিল। সোশ্যাল মিডিয়ার হাওয়ায় তাঁর সম্পর্কে একটা ধারণা তৈরিই হয়ে গিয়েছিল। কিন্তু সেটা ভাঙলেন এক কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী। ওই মহিলার গল্প তিনি পোস্ট করা মাত্র পস্তাচ্ছেন সকলে। কী সেই নেপথ্য কাহিনি? জানা যাচ্ছে, মহিলা তাঁর স্বামীকে হারিয়েছেন বেশ কয়েকবছর আগেই। একমাত্র সন্তান থাকে বিদেশে। চাকরি করা ছাড়া তাঁর কোনও উপায়ও নেই। এর মধ্যেই দু’বার হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। প্যারালাইটিক স্ট্রোকও হয়েছিল। সে সবের পরে কাজ করা প্রায় অসম্ভব ছিল। তবে মনের জোরে আর প্রয়োজনের খাতিরেই তিনি ফের নিজের কর্মক্ষেত্রে ফিরে এসেছেন। তাঁর প্রতিষ্ঠানও তাঁর এই নিষ্ঠাকে সম্মান জানিয়ে তাঁকে পুনরায় কাজে বহাল করেছে। সমস্ত শারীরিক অসুস্থতা সত্ত্বেও সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আর তা না জেনেই তাঁকে নিয়ে ঠাট্টা করেছে অসংখ্য মানুষ। এ কথা জানার পরই অপরাধবোধে ভুগছে নেটদুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও যেমন একদিক থেকে অনেক ভালো কাজে লাগছে, তেমন অনেককে অকারণে ভিক্টিমও বানিয়েও তুলছে। এই মহিলার ক্ষেত্রেও তাই হয়েছে। যেমন শুধু প্রচ্ছদ দেখে কোনও বই সম্পর্কে ধারণা গড়ে তোলা উচিত নয়, সে নিয়ম যেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও খাটে। এখন সে কথাই হাড়ে হাড়ে বুঝছেন নেটিজেনরা।
সর্বশেষ খবর
-
‘কিষেনজিকে রেড স্যালুট চলবে না’, যাদবপুর নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, ছবি ফাঁসেরও হুঁশিয়ারি!
-
স্কুল চত্বরে ঘুরে বেড়াচ্ছে হাঁস, একমাস ধরে ঝাড়গ্রামের জলবন্দি স্কুলেই চলছে পঠনপাঠন
-
খেলা দেখা থেকে ঘুমপাড়ানি গানে রাতজাগা, ছেলের মুখ দেখালেন অনুপম-প্রশ্মিতা
-
অন্ধকারে ডুবে পাকিস্তান, ১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই! প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ জনতার
-
ইনস্টায় ভিউ বাড়ছে না? এই সময়ে পোস্ট করলেই রিচ হবে ‘অভাবনীয়’