Jammu and Kashmir

কন্যাসন্তান নাপসন্দ! দিল্লির পর কাশ্মীরে যমজ নবজাতককে ‘খুন’ বাবার

যমজ নবজাতকের গলার নলি কেটে খুনের অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৪, ১৪:১৭

options
link
কন্যাসন্তান নাপসন্দ! দিল্লির পর কাশ্মীরে যমজ নবজাতককে ‘খুন’ বাবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানের পরেও ভালো নেই মেয়েরা! ক’দিন আগে দেশের রাজধানী দিল্লিতে (Delhi) সদ্যোজাত ফুটফুটে দুই কন্যাসন্তানকে নিজের হাতে খুন করে পুঁতে দেন এক বাবা। যেহেতু তাঁর কন্যাসন্তান নাপসন্দ। এবার সেই ঘটনার পুনরাবৃত্তির সাক্ষী হল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। পুঞ্চ জেলায় রক্তাক্ত যমজ সদ্যোজাতর দেহ উদ্ধার করে পুলিশ। দুই শিশুকে গলার নলি কেটে হত্যার দায়ে বাবাকে গ্রেপ্তার হয়েছে।

Advertisement

কন্যাসন্তান খুনের ঘটনাটি পুঞ্চের চাইজ্জলা কায়ানি গ্রামের। জানা গিয়েছে, মহম্মদ খুরশিদের বাড়িতে দুই শিশুকন্যার দেহ পড়ে রয়েছে বলে খবর পায় পুলিশ। দ্রুত সেখানে পুলিশের একটি দল পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাদন্তে পাঠায়। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের বাবাকে আটক করা হয়। যদিও পুলিশি প্রশ্নবাণে ভেঙে পড়েন খুরশিদ। তিনি জানান, মেয়ে সন্তান চান না বলেই সদ্যোজাতদের নিজে হাতে হত্যা করেছেন।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ‘যুদ্ধ নয়, পৃথিবীকে বুদ্ধ দিয়েছে ভারত’, অস্ট্রিয়া সফরে বিশ্ব শান্তির বার্তা মোদির]

এই ঘটনা গোটা পুঞ্চ জেলাকে শোক বিহ্বল করে দিয়েছে। গোটা দেশ যখন কন্যাসন্তানের জন্ম, শিক্ষার অধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানকে উদযাপন করছে, তখন এই নৃশংস খুন মেনে নিতে পারছে না ভূস্বর্গ-সহ দেশের সচেতন নাগরিকরা।

 

[আরও পড়ুন: ‘অভিশপ্ত’ ছেলের জন্য ‘ইচ্ছেমৃত্যু’ প্রার্থনা, মা-বাবার আর্জি খারিজ করল আদালত]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.