মিরাকল! মাত্র ২২ সপ্তাহেই জন্মাল দেশের ‘ক্ষুদ্রতম’ শিশু

এমনও সম্ভব?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১৫:২৮

options
link
মিরাকল! মাত্র ২২ সপ্তাহেই জন্মাল দেশের ‘ক্ষুদ্রতম’ শিশু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতো মিরাকল! এমনও সম্ভব? মাত্র ২২ সপ্তাহ পর শিশু জন্মানোয় এভাবেই অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসক থেকে হাসপাতাল কর্মীরা।

Advertisement

নাহ, ছবির চিত্রনাট্য নয়। বাস্তবেই ঘটেছে এমন মিরাকল। ছ’মাসেরও কম সময়ে জন্ম নিয়েছে শিশু। যাকে ভারতের কনিষ্ঠতম ও ক্ষুদ্রতম অপরিণত সদ্যোজাত বলেই মনে করা হচ্ছে। নাম নির্বাণ। আর স্বস্তির বিষয় হল মস্তিষ্ক থেকে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বর্তমানে সবই স্বাভাবিক রয়েছে নির্বাণের। গত ১২ মে জন্মায় সে। কিন্তু তার মতোই তার জন্মকাহিনিও বেশ রোমাঞ্চকর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের আক্রান্ত সংবাদমাধ্যম, বাড়ির মধ্যে উদ্ধার সাংবাদিকের দেহ]

সাধারণত অপরিণত শিশুদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা যায়। এমনকী ৪০ থেকে ৫০ শতাংশ শিশু এক্ষেত্রে মারা যায়। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, মুম্বইয়ের নির্বাণ এক্কেবারে সুস্থ। আর সেই কারণেই একে অবিশ্বাস্য বলে মনে করছেন তাঁরা। তবে নির্বাণকে সুস্থ-স্বাভাবিক জীবন দিতে চিকিৎসকরা বড় ভূমিকা পালন করেছেন। জন্মানোর পর ১৩২ দিন মুম্বইয়ের হাসপাতালের নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ ছিল সদ্যোজাত।

Advertisement

[সত্যি কি কয়েকটি ব্যাঙ্কের কার্ডে কাটা যাচ্ছে না রেলের টিকিট?]

২২ সপ্তাহে জন্ম নেওয়া শিশুর ওজন ছিল মাত্র ৬১০ গ্রাম। ২২ সেন্টিমিটার মাথা এবং ৩২ সেন্টিমিটারের শরীর। এতেই আন্দাজ মেলে জন্মের সময় ঠিক কতটা ছোট আকারের ছিল সে। ফুসফুসও ছিল অপরিণত। তারপর শুরু হয় চিকিৎসকদের পরীক্ষা। জানা গিয়েছে, ১৪ জন চিকিৎসক এবং ৫০ জন নার্সের একটি দল দীর্ঘদিন ধরে চিকিৎসা ও দেখভাল করেছেন তার। ৬ মাস ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। এক কেজি ওজন হওয়ার পর ভেন্টিলেটর থেকে বের করা হয় তাকে। তারপর মায়ের স্তন্যপান করে সে। চিকিৎসক বলছেন, মস্তিষ্ক থেকে রক্ত বেরনোর মতো গুরুতর সমস্যায় পড়ার আশঙ্কাও করা হয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে সে। এর আগে সূর্য হাসপাতাল এক ২৪ মাসের শিশুকে বাঁচিয়ে নজির গড়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.