হস্টেলে দিনের পর দিন মিলছে নিম্নমানের খাবার। সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত পড়ুয়ারা। শুধু তাই নয়, কারণে অকারণে মুখ ঝামটা, দুর্ব্যবহারের অভিযোগ হস্টেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে। এই অভিযোগেই বাঁকুড়ার মুকুটমণিরপুরে বিক্ষোভ দেখায় জেন আলফারা। একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়ারা প্রতিবাদে রাস্তা অবরোধ করে।
জানা গিয়েছে, স্কুলের পৃথক হস্টেলে কমবেশি সাড়ে চারশো আবাসিক পড়ুয়ারা রয়েছে। অভিযোগ, পড়ুয়াদের যে দু’টি হস্টেল রয়েছে, সেখানকার রান্নাঘরে আবাসিক পড়ুয়া ও শিক্ষকদের জন্য আলাদা খাবার রান্না করা হয়। অভিযোগ, পড়ুয়াদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। পড়ুয়াদের আরও দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হস্টেলের আধিকারিকেরা দুর্ব্যবহার করেন। এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলের দাবি তুলে শনিবার মুকুটমণিপুর গোড়াবাড়ি রাস্তায় বসে পড়ে একলব্য মডেল স্কুলের আবাসিক পড়ুয়ারা। প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ। স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিভাবকরাও। এক অভিভাবকের কথায়, ‘এই ছোট ছোট বাচ্চাদের খাবার জন্য, শিক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে। প্রশাসন সঠিক ব্যবস্থা নিক।’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষেন্দু মল্লিক জানান, ‘গোটা বিষয়টি পুরোটাই টিচার ইনচার্জকে লিখিত আকারের জানাতে হবে।’ অন্যদিকে আবাসিক পড়ুয়াদের নিম্নমানের খাবার সরবরাহের কথা মেনেই নেননি হস্টেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
সর্বশেষ খবর
-
ফের কলকাতায় তসলিমা! পুজোর আগেই আসছেন ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে
-
১০০ শতাংশের খাঁড়া, শুল্ক বৃদ্ধি ও বাণিজ্যচুক্তি আমেরিকায় দু’মুখো বিপদ ভারতের
-
পুজোয় অনেক হাঁটাহাঁটির প্ল্যান? এখন থেকেই পায়ের যত্ন নিন ৫ পদ্ধতি মেনে
-
রাধাষ্টমীতে রাধারানির আরাধনা মুখ্যমন্ত্রীর, বাগবাজার গৌড়ীয় মঠে করলেন সন্ধ্যারতি
-
বিজ্ঞাপনের শুটিংয়ে বিপত্তি! ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলা নিয়ে সংশয় রাচীনের