সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতিশ কাটারা হত্যা মামলায় অপরাধীদের সাজা ৫ বছর কমিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ বিকাশ যাদব ও তার খুড়তুতো ভাই বিশালের ২৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল সর্বোচ্চ আদালত৷ তাদের সাহায্য করার জন্য সুখদেব প্যাহেলওয়ানকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷
২৫ বছরের নীতিশ উত্তরপ্রদেশের ডাকসাইটে রাজনীতিবিদ ডি পি যাদবের মেয়ে ভারতীর সঙ্গে প্রেম করতেন৷ দু’জনে বিয়ে করবেন বলে ঠিক করেন৷ ২০০২ সালে গাজিয়াবাদে ভারতীয় সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীতিশ৷ সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় বিকাশ ও বিশাল৷ জীবন্ত পুড়িয়ে হত্যা করে ২৫ বছরের যুবককে৷ এই কাজে তাদের সাহায্য করে সুখদেব প্যাহেলওয়ান৷
গত বছরের ফেব্রুয়ারি মাসে এই হত্যাকে ‘অনার কিলিং’ আখ্যা দিয়ে খুন ও খুনের প্রমাণ নষ্ট করার জন্য দুই যাদব ভাইকে মোট ৩০ বছরের হাজতবাসের সাজা শোনায় দিল্লি হাই কোর্ট৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ৫ বছর সাজা কমিয়েছেন বটে, তবে এই অপরাধকে ‘বিরল’ বলে সম্বোধন করেছেন৷
সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট নীতিশের মা নীলম কাটারা৷ তিনি অবশ্য অপরাধীদের মৃত্যুদণ্ড চেয়েছিলেন৷ তবে ১৪ বছরের বদলে অপরাধীদের ২৫ বছরের জেল হওয়ায় খুশি তিনি৷
সর্বশেষ খবর
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
‘এখনই কোনও পদক্ষেপ নয়’, ১৬টি এফআইআরে অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট