Nitish Kumar

ভোটের মধ্যেই রক্তাক্ত বিহার, আততায়ীদের গুলিতে ঝাঁজরা নীতীশ কুমারের দলের যুবনেতা!

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ১৪:৫৬

options
link
ভোটের মধ্যেই রক্তাক্ত বিহার, আততায়ীদের গুলিতে ঝাঁজরা নীতীশ কুমারের দলের যুবনেতা!
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মধ্যেই রক্তাক্ত বিহার! অজ্ঞাত পরিচয়ে আততায়ীদের গুলিতে পাটনায় খুন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) দলের যুবনেতা। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কড়া পদক্ষেপ চেয়ে বিক্ষোভে সামিল জেডিইউয়ের সমর্থকরা। 

Advertisement

জানা গিয়েছে, নিহত যুবকের নাম সৌরভ কুমার। তিনি জেডিইউয়ের যুবনেতা ছিলেন। বুধবার গভীর রাতে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন সৌরভ। সেসময় অজ্ঞাত পরিচয়ে চার দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। সৌরভের ঘাড়ে ও মাথায় গুলি লাগে। তাতেই প্রাণ হারান তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আমেঠি-রায়বরেলিতে মনোনয়নের আগেই রামলালার দর্শনে অযোধ্যায় রাহুল-প্রিয়াঙ্কা! তুঙ্গে জল্পনা]

এই ঘটনা নিয়ে পুলিশ সুপার ভারত সোনি জানিয়েছেন, “হামলাকারীরা বাইকে এসে সৌরভকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আরেক ব্যক্তিও আহত হয়েছেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণও সংগ্রহ করা হচ্ছে।” 

Advertisement

কিন্তু কেন সৌরভকেই নিশানা করা হল, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় রাজনৈতিক, ব্যবসায়িক সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন জনতা দলের সমর্থকরা। দ্রুত কড়া পদক্ষেপ চেয়ে ঘটনাস্থলেই বিক্ষোভ দেখান তাঁরা। 

[আরও পড়ুন: ‘ভোট না দিন, অন্তত আমার শেষকৃত্যে আসবেন’, নিজের গড়ে আবেগঘন আবেদন খাড়গের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.