Weekly Insulin

একবার নিলেই ৭ দিন নিয়ন্ত্রণে সুগার! দেশের বাজারে চালু বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন

'আউইক্লি'-এর মাধ্যমে দৈনিক ইনসুলিন ইঞ্জেকশনের সংখ্যা ৩৬৫ থেকে রাতারাতি কমে এসে দাঁড়াবে মাত্র ৫২ সাপ্তাহিকীতে। ভারতে এই নয়া ওষুধের ৭০০ ইউনিট প্যাকের দাম ধার্য করা হয়েছে ২,৬১১ টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৪:৫৭

options
link
একবার নিলেই ৭ দিন নিয়ন্ত্রণে সুগার! দেশের বাজারে চালু বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন
দেশের বাজারে চালু বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন।

রোজের যন্ত্রণা আর নয়! এবার থেকে সপ্তাহে মাত্র একবার নিলেই বশে থাকবে রক্তের শর্করা। টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য বিশ্বে প্রথম ইনসুলিনের সাপ্তাহিক ডোজ এনেছে ডেনমার্কের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নরডিস্ক। সেই ওষুধ ‘আউইক্লি’ তথা ‘ইনসুলিন আইকোডেক’ সম্প্রতি (বুধবার) ভারতে লঞ্চ করল তারা।

Advertisement

‘আউইক্লি’-এর মাধ্যমে দৈনিক ইনসুলিন ইঞ্জেকশনের সংখ্যা ৩৬৫ থেকে রাতারাতি কমে এসে দাঁড়াবে মাত্র ৫২ সাপ্তাহিকীতে। ভারতে এই নয়া ওষুধের ৭০০ ইউনিট প্যাকের দাম ধার্য করা হয়েছে ২,৬১১ টাকা। যার অর্থ এই যে, প্রতি ইউনিটের দাম দাঁড়াচ্ছে ৩.৭৩ টাকা। বাজারচলতি ইনসুলিন ইউনিটের তুলনায় যা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয় এই প্রসঙ্গে জানিয়েছেন, “ভারতে আউইক্লি নিয়ে এলাম আমরা। দেশে ডায়াবেটিসের চিকিৎসায় এটি একটি বড় এবং যুগান্তকারী পদক্ষেপ।”

লক্ষণীয়ভাবে, ডায়াবেটিস তথা মধুমেহ নিয়ন্ত্রণে ইনসুলিন থেরাপি শুরু করার সময় অনেক রোগীরই দিনে অন্তত ১০টি ইনসুলিন ইউনিট লাগে। তাঁদের ক্ষেত্রে ‘আউইক্লি’ তথা সাপ্তাহিক ইনসুলিন ইউনিটের প্রয়োজন হবে ৭০টি। অর্থাৎ সপ্তাহপিছু খরচ ২৬১ টাকা। ভারতে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয় এই প্রসঙ্গে জানিয়েছেন, “ভারতে আউইক্লি নিয়ে এলাম আমরা। দেশে ডায়াবেটিসের চিকিৎসায় এটি একটি বড় এবং যুগান্তকারী পদক্ষেপ।”

Advertisement

জানা গিয়েছে, আউইক্লি হল একটি আল্ট্রা-লং অ্যাক্টিং বেসাল ইনসুলিন, যা প্রি-ফিল্ড ‘ফ্লেক্সটাচ’ পেন ডিভাইসের মাধ্যমে সপ্তাহে মাত্র একদিন নিতে হয়। তবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে। ডায়াবেটিস চিকিৎসার এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের চিকিৎসকরা। মুম্বইয়ের এক চিকিৎসক, ড. রাজীব কোভিলের বক্তব্য, “আউইক্লি-র বিক্রি ভারতে চালু হওয়ার সবচেয়ে বড় দিকটি হল এর দাম। সকলের সাধ্যের মধ্যে মূল্য রাখা হয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.