রাজ্যের শিক্ষা নীতিতে বিরাট রদবদল ওড়িশা সরকারের। শুক্রবার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘোষণা করলেন, কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল পড়ুয়া বিনামূল্যে পড়াশুনো করার সুবিধা পাবেন। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যে ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে এদিন অভিনব এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বলেন, আর্থিকভাবে অনগ্রসর পরিবারের সন্তানরা যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের সরকার শিক্ষাকে বিনামূল্যে ও সার্বজনীন করার লক্ষ্যে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। কেজি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার মাধ্যমে রাজ্যের প্রত্যেক পড়ুয়া বিশেষ করে অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীরা উপকৃত হবে।” শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে মাঝি বলেন, ”প্রতিটি শিশুরই শিক্ষার সুযোগ পাওয়ার অধিকার রয়েছে।”
বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের বিশেষ দিনে মাঝি অভিনব এই ঘোষণা করে বলেন, ‘কাঁধে বোঝার পরিবর্তে প্রতিটি শিশুর হাতে বই থাকা উচিত।’
শুক্রবার ছিল বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। বিশেষ সেই দিনে মাঝি অভিনব এই ঘোষণা করে বলেন, ‘কাঁধে বোঝার পরিবর্তে প্রতিটি শিশুর হাতে বই থাকা উচিত। বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে, আসুন আমরা প্রতিটি শিশুর শিক্ষা, সুরক্ষা এবং সুযোগের অধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার করি। অভাবের কারণে যে শিশুরা অন্ধকারে হারিয়ে যায় তাদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।’ পাশাপাশি, ওড়িশায় বিজেপি সরকারের ২ বছরের শাসনকালে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মাঝি।
ଆମ ସରକାର ଶିକ୍ଷାକୁ ପ୍ରକୃତ ଅର୍ଥରେ ଦେୟମୁକ୍ତ ଓ ସାର୍ବଜନୀନ କରିବା ଦିଗରେ ଐତିହାସିକ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି । କେଜିରୁ ପିଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେୟମୁକ୍ତ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ମାଧ୍ୟମରେ ରାଜ୍ୟର ପ୍ରତ୍ୟେକ ଛାତ୍ରଛାତ୍ରୀ, ବିଶେଷକରି ଆର୍ଥିକ ଭାବେ ପଛୁଆ ବର୍ଗ ଉପକୃତ ହେବେ । #2YearsofLokankaSarakar… pic.twitter.com/7egjaJn4j5
— Mohan Charan Majhi (@MohanMOdisha) June 12, 2026
মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ২ বছরে সুশাসনের এক নতুন অধ্যায় রচিত হয়েছে রাজ্যে। সরকার নারী ক্ষমতায়ন, কৃষক কল্যাণ, স্বাস্থ্যসেবার উন্নতি এবং পরিকাঠামোগত উন্নয়নের উপর মনোযোগ দিয়েছে। গণতন্ত্রে জনগণের প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। জনগণের আস্থা ও আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয়ে উন্নত ওড়িশা গড়ার আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
-
জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, কলকাতায় ৪ দিনের বিশেষ প্রদর্শনী ‘উত্তম- দ্য মহানায়ক’
-
এবার ডিম খেলেন উপাসনা! আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূলের নেত্রী
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!