সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় এক নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার করা হল তাঁর দেহ। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়। তারপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, তরুণীর হাতে ইঞ্জেকশন বেঁধানো ছিল। তদন্তকারীদের অনুমান, ইঞ্জেকশনের মাধ্যমে কোনও বিষাক্ত পদার্থ তাঁর শরীরে যাওয়ার ফলেই তরুণীর মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, রাখি উপলক্ষে ওই নার্স বাড়ি যাওয়ার তোড়জোড় করছিলেন। কিছুক্ষণ পরই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, এই ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের দিকেই আঙুল তুলেছে মৃতার পরিবার। মৃতার ভাই বলেন, “হাসপাতালের তরফ থেকে আমাদের জানানো হয়েছিল, বোনকে শৌচাগারে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। পরে আমরা তাঁর মৃত্যুর খবর পাই। পুলিশের থেকে আমরা জানতে পেরেছি, বোনের হাতে ইঞ্জেকশন বেঁধানো ছিল। তদন্তকারীদের অনুমান, সে আত্মহত্যা করেছে। কিন্তু তাঁর ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন কোনও অস্থিরতা ছিল না, যার জন্য সে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।” তিনি আরও বলেন, “বোনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। রাখি উপলক্ষে তাঁর বাড়িতে আসার কথা ছিল। বোন খুব উচ্ছ্বসিতও ছিল।”
সর্বশেষ খবর
-
একযুগ পর ভাঙল গেইলের রেকর্ড! ঝড় তুলে টি-২০তে সর্বোচ্চ রানের নজির রাজস্থান তারকার
-
পায়ুদ্বারের খাঁজে সেলুনের কাটা চুল! সাবধান না হলে…
-
নীতীন বার্তার পরই নিচুতলায় কঠোর বিজেপি! শিবির-কর্মসূচির টাকা দিচ্ছে কে, হিসাব চেয়ে নির্দেশ পদ্মে
-
অবশেষে প্রকাশ্যে ফ্লাই দুবাইয়ের ‘হামলাকারী’ পাইলটের পরিচয়! কী উদ্দেশ্য ছিল অভিযুক্তর?
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর