ওড়িশায় পড়ুয়াদের দিয়ে নিজের স্কুটার ধোয়ালেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১০:৩৮

options
link
ওড়িশায় পড়ুয়াদের দিয়ে নিজের স্কুটার ধোয়ালেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঠিক শিক্ষাই মানুষকে জীবনের দিশা দেখায়। প্রকৃত মানুষ করে তোলে। তাই শিক্ষকতাকে মহান পেশা বলে মনে করা হয়। সর্বত্রই শিক্ষকদের আলাদা সম্মান দেওয়া হয়। কিন্তু, ওড়িশায় এক স্কুল শিক্ষিকা পড়ুয়াদের সঙ্গে যা করেছেন, তাতে হতবাক সকলেই। স্কুলের ছাত্রীদের দিয়ে নিজের স্কুটার ধোয়ালেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ওই শিক্ষিকাকে সাসপেন্ড করেছে ওড়িশার স্কুল শিক্ষা দপ্তর।

Advertisement

[ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘কীর্তিমান’ ওই শিক্ষিকার নাম সংযুক্তা মাঝি। ওড়িশার আঙুল জেলার বানারপাল ব্লকের আমন্তপুর প্রজেক্ট আপার প্রাইমারি স্কুলের শিক্ষিকা তিনি। ভিডিও-তে দেখা গিয়েছে, ওই শিক্ষিকার স্কুটারটি কাদায় মাখামাখি হয়ে গিয়েছে। আর স্কুলের ছাত্রীরা পাজামা গুটিয়ে জল ঢেলে স্কুটারটি পরিস্কার করছে। বেত হাতে ছাত্রীদের কাজের তদারকি করছেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা সংযুক্তা মাঝি।  গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন স্থানীয় এক সাংবাদিক। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বস্তুত, ওই শিক্ষিকাকে যখন জিজ্ঞেস করা হয়, পড়ুয়ার তাঁর নির্দেশেই স্কুটার পরিস্কার করছে কিনা, তা স্বীকার করে নেন ওই শিক্ষিকা। এরপর জানতে চাওয়া হয়, পড়ুয়ারা যদি স্কুটার পরিস্কার করতে থাকে, তাহলে তারা পড়বে কথন? শিক্ষিকা উত্তর দেন, তিনি পরে ছাত্রীদের পড়িয়ে দেবেন।

Advertisement

দেখুন ভিডিও

এই ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে ওড়িশার স্কুল শিক্ষা দপ্তর। বানারপাল ব্লকের শিক্ষা অধিকর্তাকে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষিকা সংযুক্তা মাঝিকে সাসপেন্ড করা হয়েছে।

[প্রকাশ্যে এল দেশের প্রথম চালকবিহীন ট্যাঙ্ক ‘মুন্ত্রা’, যার কাছে কাবু পরমাণু অস্ত্রও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.