সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুর দিকে মৌমাছিরা যেভাবে ছুটে যায়, মহিলারা উপযুক্ত পোশাক না পরলে পুরুষরাও সেভাবেই আকৃষ্ট হন। মহিলাদের নিয়ে এমনই আপত্তিজনক মন্তব্য করলেন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী ওমজি। স্বঘোষিত এই ধর্মগুরুর বক্তব্য, ভারতীয় মহিলাদের পোশাক নির্বাচনে খামতির জন্যই তাঁদের নিগ্রহের শিকার হতে হয়।
(‘বউমা শর্টস পরলেও কি তবে গণ শ্লীলতাহানি কাম্য?’)
একটি টেলিভিশন শোয়ে এই মন্তব্য করতে দেখা গিয়েছে ওমজিকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ওমজি বলেছেন, “মহিলারা হলেন কামনার প্রতীক। শর্ট স্কার্ট যত বিপত্তি ডেকে আনে। বোরখা পরলে মহিলারা সবচেয়ে সুরক্ষিত থাকবেন।” তাঁর যুক্তি, পুরো শরীর ঢাকা না থাকলে যৌনপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন মহিলারা। বেঙ্গালুরুতে মহিলাদের গণনিগ্রহ নিয়ে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই কথা বলেন ওমজি। এই প্রথম নয় অবশ্য, এর আগেও বিগ বস ১০-এ গিয়ে মহিলাদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করতে শোনা গিয়েছে ওমজি মহারাজকে।
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের