আগের দিনই ক্লাবে বিলিয়ার্ডস খেলার সময় বচসায় জড়িয়েছিল তারা। সেই সময় স্কুলের দুই সহপাঠীকে থাপ্পড়ও মেরেছিল কিশোর। ঠিক তার পরের দিনই সেই কিশোরকে কুপিয়ে খুনের চেষ্টা করল ওই দুই সহপাঠী। শুধু তা-ই নয়, কিশোরকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার সেই দৃশ্যের একটি সিসিটিভি ফুটেজও সমাজমাধ্যমে পোস্ট করেছে তারা। তাতে দেখা গিয়েছে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ওই কিশোরকে ২৭ বার কোপ মারা হয়েছে।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের ঘটনা। হামলায় জখম কিশোর দশম শ্রেণির ছাত্র (১৬)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সে যে স্কুলে পড়ত, অভিযুক্তেরাও সেই স্কুলেরই ছাত্র। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই কিশোরকে প্রথমে আটক করেছিল পুলিশ। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সাব ইন্সপেক্টর মণিপাল সিং ভাদোরিয়া জানান, প্রাথমিক ভাবে নিগ্রহের মামলা দায়ের করা হয়েছিল। মেডিক্যাল রিপোর্ট হাতে এলে আরও গুরুতর মামলা রজু করা হবে।
প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা গিয়েছে, ঘটনার দিন একেবারে ফিল্মি কায়দায় ক্লাবে প্রবেশ করছিল দুই অভিযুক্ত। ক্লাবে খেলার ঘরে ঢোকা মাত্রই তারা ওই কিশোরকে ঘিরে ফেলে। তার পরেই শুরু হয় কোপানো। ছুরির কোপে ওই কিশোর মাটিতে লুটিয়ে পড়ার পরেও তারা থামেনি। সে একেবারে অচৈতন্য হয়ে পড়ার পরেই তারা ক্লাব থেকে বেরিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এতবার ধারালো অস্ত্রের কোপেও ঘটনাস্থলে মৃত্যু হয়নি ওই কিশোরের। সে কোনও ক্রমে ক্লাব থেকে বাইরে বেরোয়। তার পর স্থানীয়েরাই তাকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রে খবর, ওই কিশোরের হাত, ঘাড় এবং পিঠে কোপ মারা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জখম পড়ুয়া এবং অভিযুক্ত দুই সহপাঠী, এই তিনজনেই একই কোচিং সেন্টারে পড়তে যেত। ঘটনার আগের দিনই ক্লাবে তিনজনের বচসা হয়েছিল। সেই সময়েই দুই সহপাঠীকে থাপ্পড় মেরেছিল ওই কিশোর। তারই বদলা নিতে তাকে খুনের চেষ্টা করেছিল অভিযুক্তেরা।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের