সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে জঙ্গি হামলায় শহিদ হলেন এক জওয়ান৷ পাশাপাশি, আহত হয়েছেন অসম রাইফেলসের ৯ জওয়ান৷ শনিবার দুপুর দু’টো নাগাদ, অরুণাচল প্রদেশের খোনসায় জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল বলে সেনা সূত্রে খবর৷ সেনার কনভয় ঘিরে ফেলে চারপাশ থেকে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ এ ধরনের হামলাকে বলে ‘অ্যামবুশ অ্যাটাক’৷ আচমকা হামলায় প্রথমটা হতচকিত হয়ে পড়েন জওয়ানরা, পরে তাঁরাও পাল্টা গুলি চালাতে শুরু করেন৷
লংডিং টাউন থেকে ২৫ কিলোমিটার দূরে নানু গ্রাম ও লোলচাংয়ের মাঝামাঝি একটি নির্জন এলাকায় সেনার কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের তীব্র গুলিবর্ষণে শহিদ হন এক জওয়ান, গুলির আঘাতে আহত হন আরও ৯ জওয়ান৷ জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা গুলি চালাতে শুরু করলে পিছু হঠে জঙ্গিরা৷ গুলির লড়াই শেষ হওয়ার পর জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷ সেনাবাহিনীর জওয়ানরা ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন৷ গতবছর, ইন্দো-মায়ানমার সীমান্তের কাছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় জঙ্গি হামলায় তিন সেনা জওয়ান শহিদ ও চার জওয়ান আহত হয়েছিলেন৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার