Jammu and Kashmir

বড় হামলার ছক বানচাল! কাশ্মীরে সেনার গুলিতে খতম ১ জঙ্গি, এখনও জারি তল্লাশি

মঙ্গলবার রাতে গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে আরহামা এলাকায় কয়েকজন জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এরপর রাতেই যৌথ অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। সেনার তরফে জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন ওই জঙ্গির গতিবিধি নজরে আসে। রাতের অন্ধকারে বারবার সে তার অবস্থান বদল করছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৪:২৯

options
link
বড় হামলার ছক বানচাল! কাশ্মীরে সেনার গুলিতে খতম ১ জঙ্গি, এখনও জারি তল্লাশি
ভূস্বর্গে ফের গুলির লড়াই। ফাইল ছবি।

ফের ভূস্বর্গে গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বড়সড় হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। গান্দেরবালে সেনার গুলিতে খতম ১ জঙ্গি। সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়া ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গি।

Advertisement

মঙ্গলবার রাতে গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে আরহামা এলাকায় কয়েকজন জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। এরপর রাতেই যৌথ অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। জঙ্গল ঘেরা এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। সেনার তরফে জানানো হয়েছে, তল্লাশি চলাকালীন ওই জঙ্গির গতিবিধি নজরে আসে। রাতের অন্ধকারে বারবার সে তার অবস্থান বদল করছিল। ফলে প্রাথমিকভাবে তাকে ধরতে সমস্যায় পড়তে হয়েছিল বাহিনীকে। তবে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে ওই জঙ্গি। এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর নিহত হয় ওই জঙ্গি।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ভারতীয় সেনা বাহিনীর চিনার কর্পস জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই যৌথ অভিযান শুরু। রাতের অন্ধকারে ওই জঙ্গির গতিবিধি নজরে আসে। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর সে নিহত হয়। তবে সেনা সূত্রে খবর, এখনও এই অভিযান জারি রয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.