নির্ভয়া তহবিলের টাকায় বিধায়কদের নিরাপত্তা! বিতর্কে মহারাষ্ট্র সরকার

মহিলাদের সুরক্ষার থেকেও কি বিধায়কদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ? প্রশ্ন বিরোধীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২২, ১০:২৭

options
link
নির্ভয়া তহবিলের টাকায় বিধায়কদের নিরাপত্তা! বিতর্কে মহারাষ্ট্র সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তহবিলটি তৈরি হয়েছিল মহিলাদের নিরাপত্তার কথা ভেবে। দিল্লির নির্ভয়ার (Nirbhaya) মতো আর কাউকে যাতে বর্বরতার শিকার না হতে হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যে। অথচ সেই তহবিলের টাকা খরচ করা হচ্ছে শাসকদলের বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিতে। বিস্ফোরক এই তথ্য প্রকাশ্যে আসার পর জোর বিতর্ক শুরু হয়েছে মহারাষ্ট্রে (Maharastra)।

Advertisement

সম্প্রতি মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক জানিয়েছেন, গত জুন মাসে মুম্বই পুলিশ নির্ভয়া তহবিল থেকে ২২০টি বোলেরো, ৩৫টি এরটিগা, ২০০টি স্কুটি এবং ৩১৩টি বাইক কিনেছিল। যে সব মহিলারা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরতে সমস্যায় পড়ছেন, তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এবং মহিলাদের নিরাপত্তায় টহলদারির জন্য এই গাড়িগুলি ব্যবহার করার কথা ছিল। কিন্তু এখন ভিআইপিদের নিরাপত্তার জন্য এই গাড়িগুলির একটা বড় অংশ ব্যবহার করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুরুষদের তুলনায় মহিলারাই বেশি পায়ে হেঁটে কর্মক্ষেত্রে যান, দাবি বিশ্ব ব্যাংকের]

এক সংবাদসংস্থাকে ওই আধিকারিক জানিয়েছেন, মোট ৪৭টি বলেরো গাড়ি বিভিন্ন থানা থেকে তুলে এনে শাসক শিবিরের সাংসদ-বিধায়কদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছিল। এখনও ৩০টি গাড়ি এই কাজে ব্যবহার হচ্ছে। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একযোগে সরব কংগ্রেস (Congress) এবং এনসিপি (NCP)। কংগ্রেস প্রশ্ন করছে, রাজ্যের নির্ভয়াদের রক্ষা করার থেকেও কি বিধায়কদের Y+ নিরাপত্তা দেওয়াটা বেশি জরুরি? লজ্জায় মুখ্যমন্ত্রী শিণ্ডে এবং বিজেপির মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। এনসিপির এক মুখপাত্র বলছেন, মহারাষ্ট্র সরকার লজ্জাজনকভাবে ক্ষমতার অপব্যবহার করছে। নির্ভয়া ফান্ডের অডিট হওয়া উচিত।

Advertisement

[আরও পড়ুন: সব খতম! কাশ্মীরে আর অবশিষ্ট নেই কোনও শীর্ষ জঙ্গি, দাবি ডিজিপির]

উল্লেখ্য, ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের পর ২০১৩ সালে তৎকালীন UPA সরকার শুরু করেছিল ‘নির্ভয়া ফান্ড’ (Nirbhaya Fund)৷ বরাদ্দ হয়েছিল ১০০০ কোটি টাকা৷ ঠিক হয়েছিল নারী ও শিশুকন্যাদের নিরাপত্তার জন্য খরচ করা হবে এই টাকা৷ দেশের সাধারণ নাগরিকরাও এই তহবিলে অনুদান করেন। অথচ যে উদ্দেশে এটি গঠন করা হয়েছিল, সেই খাতে খরচ করা হচ্ছে না এই টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন