গত পাঁচ বছরে প্রতিদিন বিদেশে কর্মরত ২০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যু ঘটেছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। ইরান যুদ্ধের জেরে মধ্য়প্রাচ্যের অস্থায়ী বাসিন্দা ভারতীয়দের নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, সেই সময় অস্বস্তিকর তথ্য সামনে আনল বিদেশ মন্ত্রক।
সংসদে বিরোধীদের লিখিতে প্রশ্নের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি জানিয়েছেন, ২০২১ সাল থেকে ২০২৫-এর মধ্যে বিদেশে ৩৭৭৪০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০২১ সালে সবচেয়ে বেশি ৮২৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা ২০২২ সালে কমে হয় ৬৬১৪ জন। পরবর্তী তিন বছরে, যথাক্রমে ২০২৩ (৭৯২১), ২০২৪ (৭৭৪৭) এবং ২০২৫ (৭৮৫৪) সালে তা বাড়তে থাকে।
আরও পড়ুন:
মোট মৃত্যুর ৮৬ শতাংশই ঘটেছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। সবচেয়ে বেশি আরব আমিরশাহী (১২৩৮০) এবং সৌদি আরবে (১১৭৫৭)। পাঁচ বছরের সময়পর্বে ভারতীয় হাইকমিশনে কর্মক্ষেত্রে হেনস্তা, শোষণের মতো ৮০৯৮৫ টি অভিযোগ জমা পড়ে। ২০২১-‘২৫-এর মধ্যে সবচয়ে বেশি অভিযোগ (১৬৯৬৫) আরব আমিরশাহীতে। এর পর রয়েছে কুয়েত এবং সৌদি আরব।
কমনওয়েল্থ মানবাধিকার সংগঠনের তথ্য বলছে, ২০১২-‘১৮ সালের মধ্যে প্রতিদিন ১০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে ২০২১ থেকে ২০২৫ এই পাঁচ বছরে এই অঞ্চলে প্রতিদিন ১৮ জন কর্মীর মৃত্যু হয়েছে। পৃথিবীর সমস্ত দেশ মিলিয়ে এই হিসাবে করলে দিনে ২০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং দাবি করেছেন, হাইকমিশন অভিযোগ পাওয়া মাত্র বিদেশ মন্ত্রকের মাধ্যমে স্থানীয় প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন উঠছে, তার পরেও এই পরিমাণ মৃত্যু কীভাবে?কীর্তির জবাব, আইনি সহায়তা ছাড়াও বিভিন্ন বিষয়ে সাহায্যে, ভারতীয় শ্রমিকদের স্বার্থরক্ষায় সরকার বিভিন্ন দেশের সঙ্গে শ্রম ও জনশক্তি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
সর্বশেষ খবর
-
জীবসেবাই শিবসেবা! সঞ্চয়ের দেড় লক্ষ টাকা অসমের বন্যাদুর্গতদের দান, ভাইরাল ১০৩ বছরের মহিলা
-
ছাত্র সংঘাতে বিক্ষত নন্দলালের শিল্প, যাদবপুরের গেটে আবারও স্বগরিমায় ‘গর্বে’র প্রতীক
-
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক
-
বিয়ের আগেই দুই সন্তান, ৮ বছর সহবাসের পর চুপিসারে বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা
-
মাসে লক্ষ লক্ষ টাকার ফল, দুধ লাগত দিনে ৪০ লিটার! টুলুর খাদ্যাভাস নিয়ে জোর চর্চা