Delhi

বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের

একটানা ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস। জল জমে অবরুদ্ধ বহু রাস্তা। ১৫টি বিমানকে দুর্যোগ এড়িয়ে অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬, ১৮:৪০

options
link
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
ছবি: সংগৃহীত।

একটানা ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস। দিল্লিতে জল জমে অবরুদ্ধ বহু রাস্তা। অধিকাংশ পথে জল ডিঙিয়ে ধীরে গড়াচ্ছে গাড়ি। অন্যদিকে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমান চলাচলও ব্যাহত হয়েছে। প্রায় ৪০০টি উড়ানের সময় পিছিয়েছে, ২৬টি উড়ান বাতিল করা হয়েছে। এছাড়াও ১৫টি বিমানকে দুর্যোগ এড়িয়ে অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

গুরুগ্রাম প্রশাসন অফিস, স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের ২৫ আগস্ট মঙ্গলবার কর্মীদের বাড়ি থেকে কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) পরামর্শ দিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়ে মৌসম ভবন দিল্লি-এনসিআর এবং সংলগ্ন এলাকায় আরও বর্ষণ বা মৌসুমী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে গুরুগ্রাম ও ফরিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুই জেলাতেই ভারী বৃষ্টিপাতের জেরে জল জমা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি সমস্যা হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

গুরুগ্রামের ইসলামপুর গ্রামের কাছে সোহনা রোডের সার্ভিস লেনে প্রায় দুই ফুট জল জমেছে। এর ফলে যান চলাচল ব্যাহত হয়েছে ওই অঞ্চলে। সোমবার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে। বৃষ্টি বিপর্যস্ত গাজিয়াবাদও। সপ্তাহের প্রথম দিন কাজে বেরিয়ে জল যন্ত্রণায় পড়েন সাধারণ মানুষ। সব মিলিয়ে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.